TRENDS

গোটা একটা বাড়ি মাত্র ১২ টাকায় কিনে নিতে পারবেন আপনিও৷

Chandramani Saha

নিউজ ডেস্ক: মাত্র ১২ টাকায় বাড়ি কেনার সুবর্ণ সুযোগ। সোজা কথায়, একেবারে জলের দরে বাড়ি কিনতে পারবেন৷শুধু একটু ধৈর্য নিয়ে খোঁজ খবর করতে হবে৷ কারণ এই বাড়িগুলি কিনতে বিশেষ কিছু শর্ত আরোপ করা হয়েছে৷ যা বুঝে নিয়ে সঠিক পদ্ধতিতে পা বাড়ালে, গোটা একটা বাড়ি মাত্র ১২ টাকায় কিনে নিতে পারবেন আপনি৷

ক্রোয়েশিয়ার এক ছোট্ট শহর লেগর‍্যাড ৬২.৬২ বর্গফুট জুড়ে৷ ক্রোয়েশিয়ার দ্বিতীয় বৃহৎ জনসংখ্যার জায়গা ছিল৷ যদিও অস্ট্রো-হাঙ্গেরিয়ান রাজত্বের পর ধীরেধীরে কমেছে সেখানকার লোক সংখ্যা৷ এতটাই কমে গিয়েছে যে কাজকর্মও প্রায় বন্ধ হতে বসেছে৷ কারণ কাজ করার মানুষই নেই।

এমনকি সীমান্ত শহরে পরিণত হয়েছে লেগর‍্যাড যার সঙ্গে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে ৷ জনসংখ্যা এতটাই কমেছে যে শহরটাই ধুঁকতে শুরু করেছে, বলছেন লেগর‍্যাডের মেয়র ইভান স্যাবোলিক৷

যারা বাড়ি কিনবেন তাঁদের বয়স ৪০ বছরের নীচে হতে হবে৷ এবং আর্থিক অবস্থা স্বচ্ছল হতে হবে৷ তাদের কম করে ১৫ বছর এসে থাকতে হবে লেগর‍্যাডে৷ ক্রোয়েশিয়ায় অভিবাসন নীতি একটু জটিল৷ তবে যারা আসবেন, তাদের জন্য চাকরির ব্যবস্থা করবে সরকার৷ চাকরি মিলতে পারে খাদ্য উৎপাদন, কাঠের কোনও কাজে বা ধাতু প্রক্রিয়াকরণ শিল্পে৷

প্রসঙ্গত,লেগর‍্যাড জায়গাটি কোপরিভনিকার উত্তরে অবস্থিত৷ হঙ্গেরির সীমান্ত থেকে খুব বেশি দূরে নয় এই জায়গাটি৷ এখানে মোট ২২৪১জন মানুষ বসবাস করেন৷

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join