TRENDS

গন ধর্ষনের পর পুলিশ দ্বারস্থ উন্নাও নির্যাতিতার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিল অভিযুক্তরা

Abhirup Maity
গন ধর্ষনের পর পুলিশ দ্বারস্থ উন্নাও নির্যাতিতার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিল অভিযুক্তরা

নিজস্ব সংবাদদাতা: হায়দ্রাবাদের প্রিয়াঙ্কা রেড্ডি নিয়ে যখন উত্তাল দেশ তখনই এক গন ধর্ষিতাকে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করল ধর্ষনে অভিযুক্তরা। বৃহস্পতিবার সকালের এই ভয়ংকর ঘটনায় স্তম্ভিত সারা দেশ। উত্তরপ্রদেশের যোগী রাজ্যের সেই ধর্ষনের ঘটনায় মার্চ মাসেই উত্তাল হয়েছিল সারা দেশ। প্রথমে আভিযোগই নিতে চায়নি উন্নাও পুলিশ। পরে আদালতের নির্দেশে আভিযোগ নিতে বাধ্য হয় পুলিশ। ৫ অভিযুক্তর মধ্যে গ্রেপ্তার হয় শুধুই ৩জন। বর্তমানে জামিনে ছাড়া রয়েছে তারা। আর ছাড়া পেয়েই এই নৃশংস ঘটনা ঘটাল তারা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবারই আদালতে শুনানির জন্য বেড়িয়েছিল ২০বছরের ওই তরুনী। ট্রেন ধরার উদ্দেশ্য তিনি যখন গ্রামের বাইরে বেরিয়ে আসছিলেন তখনই গ্রাম থেকে ঠিক বেরুনোর মুখেই ওই  তরুণীকে টেনে নিয়ে একটি ফাঁকা জায়গায় টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে  তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় গ্রামেরই তিন দুর্বৃত্ত । তাদের মধ্যে একজন ছিল ধর্ষণে অভিযুক্ত।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রাথমিক খবরে জানা গেছে ৯০ শতাংশই পুড়ে গিয়েছেন ওই যুবতী । তাঁকে চিকিৎসার জন্য দ্রুত নিয়ে যাওয়া হচ্ছে লখনউতে।
উন্নাওয়ের পদস্থ পুলিশ অফিসার বিক্রম বীর বলেন, “আমরা সকালেই খবর পেয়েছি। আক্রান্ত তরুণী অভিযুক্তদের নাম বলেছেন। অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গত মার্চে তরুণী অভিযোগ করেন, গ্রামের দুই বাসিন্দা তাঁকে ধর্ষণ করেছে। তার ছবিও তুলে রেখেছে। স্থানীয় আদালতের হস্তক্ষেপে রায় বরেলি থানা তাঁর অভিযোগ নেয়। ঘটনায় গ্রাম প্রধানের ছেলে প্রধান অভিযুক্ত। তাকে সমেত ৫জকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join