TRENDS

সুশান্তকে কি দেওয়া হত ড্রাগ? জানতে রিয়ার সূত্র ধরে জয়াকে তলব ইডির

Abhirup Maity

ওয়েব ডেস্ক : সুশান্ত মৃত্যুতে যত দিন যাচ্ছে প্রতিদিন নতুন নতুন রহস্য সামনে আসছে৷ এই ঘটনায় মাদক চক্রের যোগ থাকার আভাস পাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এর জেরে সিবিআই, ইডির পাশাপাশি এবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফেও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের সম্ভাবনা রয়েছে৷ দিন কয়েক আগেই সিবিআইয়ের তরফে রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে সে সময় তার ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছিল। এরপর রিয়া চক্রবর্তীর কল লিস্ট ও হোয়াটসঅ্যাপ মেসেজ চেক করা হলে চ্যাট লিস্টের অধিকাংশই ডিলিট করা হয়েছে বলে মনে করা হয়। এরপর রিয়া চক্রবর্তীর ডিলিট করা হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরেই সুশান্তের মৃত্যুতে মাদক যোগের তথ্য গোয়েন্দাদের সামনে উঠে এসেছে।

জানা গিয়েছে, সুশান্তের প্রাক্তন বিজনেস ম্যানেজার তথা রিয়ার বর্তমান ম্যানেজার শ্রুতি মোদির হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরেই এই নতুন তথ্য সিবিআইয়ের হাতে এসেছে৷ চলতি বছরের জানুয়ারি মাসে এ বিষয়ে হোয়াটসঅ্যাপে রিয়া ও শ্রুতির কথা হয়েছিল। যাতে দাবি করা হয়েছে, সুশান্ত সম্পূর্ণভাবে গাঁজা ছেড়ে দেবেন বলে কথা দিয়েছেন। চ্যাটে আরও বলা হয়েছিল, চিকিৎসা হওয়া সত্ত্বেও সুশান্তের শারিরীক পরিস্থিতি বদলাচ্ছে না সেকারণে চিকিৎসার জন্য নতুন করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে শুধুমাত্র শ্রুতি মোদি নয়, এছাড়াও সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির এক কর্মী জয়া সাহা সঙ্গেও রিয়ার নিয়মিত চ্যাট হত।

চ্যাটগুলিতে আশ্চর্যজনকভাবে মারিজুয়ানা, এমডিএমএ-র মতো বেশকিছু নিষিদ্ধ মাদকের কথা উঠে এসেছিল। তবে শুধুমাত্র চ্যাটেই থেমে থাকেনি রিয়া। এমনকি গৌরব আর্য নামের একজন ড্রাগ ব্যবসায়ীর সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখেছিলেন রিয়া, এমনটাই দাবি করা হয়েছে। এদিকে ইতিমধ্যেই ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার সাথে রিয়ার ফোন থেকে ডিলিট হওয়া একটি চ্যাট ইডির হাতে উঠে এসেছে। আর তাতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। চ্যাটে স্পষ্ট লেখা ” চা, জল বা দুধে চার ফোটা দিয়ে ওকে খাওয়াও। তারপর ৪৫ মিনিট অপেক্ষা করো।” এই জয়া সাহার এই মেসেজ হাতে পাওয়া পর ইতিমধ্যেই তাকে তলব করেছে ইডি। এ এদিকে রিয়ার আইনজীবী রীতিমতো চ্যালেঞ্জের সুরে দাবি করেছেন রিয়া কোনওদিন মাদক নিতেন না। প্রয়োজনে রক্ত পরীক্ষা করানো যেতে পারে। এবার এখানেই প্রশ্ন উঠছে, তবে কি রিয়া সুশান্তকে নিয়মিত মাদক দিত? ট্যালেন্ট ম্যানেজারের সাথে রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট ঘিরে এই মূহুর্তে উঠছে নানা প্রশ্ন।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join