TRENDS

বিবেক চেতনা উৎসব অনুষ্ঠিত হল কাটোয়ার শ্রীবাটী গোকুলকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে

Abhirup Maity
বিবেক চেতনা উৎসব অনুষ্ঠিত হল কাটোয়ার শ্রীবাটী গোকুলকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান,১২ জানুয়ারী ঃ
পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত কাটোয়া ২ নং ব্লক, পঞ্চায়েত সমিতি, যুবকরণের ব্যবস্থাপনায় কাটোয়ার শ্রীবাটী গোকুলকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে বিবেক চেতনা উৎসব অনুষ্ঠিত হল রবিবার।স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গান,অঙ্কন,আবৃত্তি,কুইজ ও বিতর্কসভা প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।এদিনে উপস্থিত ছিলেন কাটোয়া ২ পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত,সহ সভাপতি জাগু প্রধান,শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান,উপ প্রধান জগন্নাথ রুদ্র,

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কাটোয়া ২ নং ব্লক যুব আধিকারিক নূরল আমিন মণ্ডল,কাটোয়া ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার,জেলা পরিষদের সদস্যদ্বয় তুষার সামন্ত ও মণ্ডল আজিজুল,যুব কল্যাণ দপ্তরের প্রতিনিধি দেবব্রত মজুমদার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ প্রমুখ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join