TRENDS

তমিলনাডুতে অনূর্ধ্ব ১৯বছর মেয়েদের ভলিবল প্রতিযোগিতায় প্রি কোয়াটার ফাইনালে উঠল বাংলা

Abhirup Maity
তমিলনাডুতে অনূর্ধ্ব ১৯বছর মেয়েদের ভলিবল প্রতিযোগিতায় প্রি কোয়াটার ফাইনালে উঠল বাংলা

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ ৬৫তম রাজ্য স্তরের স্কুল অনূর্ধ্ব ১৯বছর  বালিকা ভলিবল প্রতিযোগিতায় প্রি কোয়াটার ফাইনালে উঠল বাংলা দল।৬৫ তম রাজ্য স্তরের স্কুল অনূর্ধ্ব ১৯ বছর  বালিকা ভলিবল চাম্পিয়নশিপ ২০১৯ অনুষ্ঠিত হচ্ছে তামিলনাড়ুর ধরমাপুরী স্টেড়িয়ামে । ২১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা।চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।বাংলা দল প্রথম খেলায় শনিবার  এন ভি এস কে ৩-০ সেটে পরাজিত করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার দ্বিতীয় খেলায় বাংলা দল ৩-০ সেটে সরাসরি পাঞ্জাবকে পরাজিত করে প্রি কোয়াটার ফাইনালে উঠল।বাংলার কোচ তথা পূর্ব বর্ধমানের কাটোয়ার ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের  ক্রীড়া শিক্ষক কিশোর মালাকার ফোনে আমাদের প্রতিনিধিকে জানান,বাংলার মেয়েরা দুর্দান্ত খেলে পরপর দুটি টিমকে সরাসরি পরাজিত করে প্রি কোয়াটার ফাইনালে উঠেছে।আগামী খেলাগুলোতে বাংলা দল । আরও ভালো পারফরমেন্স করবে বলে তিনি আশাবাদী।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join