TRENDS

বীরভূমে দিনের বেলাতেই চলন্ত বাইকে বোমা মেরে খুন তৃনমূল নেতাকে

Abhirup Maity
বীরভূমে দিনের বেলাতেই চলন্ত বাইকে বোমা মেরে খুন তৃনমূল নেতাকে

নিজস্ব সংবাদদাতা: আবারও খুন অনুব্রত মণ্ডলের বীরভূমে। শনিবার দিনে দুপুরে রামপুরহাট শহর থেকে ঢিল ছোড়া দুরত্বে রামপুরহাট দুনিগ্রাম রোড়ের ওপরে জয় কৃষ্ণপুর গ্রামের মুখে দখলবাটি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন কংগ্রেস প্রধান হানিফ সেখের ছেলে বাবুল সেখকে, বোমা মেরে খুন করা হল। চলন্ত বাইকেই বোমার আঘাতে ঘটনাস্থলেই মারা যায় বাবুল সেখ(৫০)।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে  যান রামপুরহাট মহকুমার পুলিশ আধিকারিক সৌম্যজিৎ বড়ুয়া ও রামপুরহাট থানার আইসি সন্দীপন চট্টোপাধ্যায়। এসে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।এই ঘটনার পর থেকে এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। একটি সূত্রে খবর, রাজনৈতিক শত্রুতার জেরে খুন হতে হয়েছে বাবুলকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাবা কংগ্রেসের প্রাক্তন প্রধান হলেও তিনি নিজে তৃণমূল করতেন। সেই কারণে তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ। অন্য একটি সূত্রের খবর, ব্যক্তিগত শত্রুতার জেরেও খুন করা হয়ে থাকতে পারে বাবুলকে। রাজনীতি ছাড়াও বিভিন্ন ব্যবসা ছিল বাবুলের। সেই কারণেও কোনও গণ্ডগোলের জেরে হামলা চালানো হয়ে থাকতে পারে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কী কারণে বাবুল শেখকে খুন করা হল তা নিয়ে এখনও ধন্ধে পুলিশ। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join