TRENDS

নির্বাচনের আগে শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন,চলবে লাগাতার অভিযান,খবর পুলিশ সূত্রে

নিউজ ডেস্ক: সামনেই বিধানসভা নির্বাচন।তার আগে ফের আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করল ভক্তিনগর থানা এবং আশিঘর ফাঁড়ির পুলিশ।ধৃত ৩ জনের নাম খোকন সরকার, শুভজিৎ বিশ্বাস এবং শম্ভু দাস।খোকন জ্যোতিনগর, শুভজিৎ দক্ষিণ শান্তিনগর এবং শম্ভু ঘোঘোমালির বাসিন্দা।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার রাতে সেবক রোডে একটি হোটেলের পাশে নম্বরবিহীন একটি স্করপিও গাড়িতে তল্লাশি চালায় ভক্তিনগর থানার পুলিশ।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৭এমএম পিস্তল, ৮ রাউন্ড তাজা কার্তুজ, দুটি গুলি ভর্তি ম্যাগাজিন এবং একটি খালি ম্যাগাজিন।এই ঘটনায় খোকন সরকারকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে খবর, খোখন সরকার এর আগেও বেশকিছু অপরাধমূলক কাজে গ্রেফতার হয়েছিল।নির্বাচনের আগে শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন,চলবে লাগাতার অভিযান,খবর পুলিশ সূত্রে

অন্যদিকে আশিঘর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ৭ এমএম পিস্তল, ওয়ান শটার অটোমেটিক পিস্তল, একটি ম্যাগাজিন এবং ২ রাউন্ড তাজা কার্তুজ সহ ২ জনকে গ্রেফতার করে।

ধৃত ৩ জনের বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করে পুলিশ।আজ ৩ জনেক জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।

অভিযুক্তদের রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে ৫ দিনের জন্য রিমান্ড চাওয়া হবে জিজ্ঞাসাবাদের জন্য ,বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Home Breaking E - Paper Video Join