TRENDS

শিলিগুড়ি থেকে রহস্যজনকভাবে উধাও কিশোর,বাড়িতে ফেলে দেওয়া হয়েছে তার পরণের জামাকাপড়

নিউজ ডেস্ক:শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এক কিশোর।তার নাম জয় বর্মন।শণিবার শিলিগুড়ি ভক্তিনগর থানায় নিঁখোজ সংক্রান্ত অভিযোগ করা হয় কিশোরের পরিবারের তরফে।

উত্তর একটিয়াশাল খাই খাই বাজার নিকট বাসাবাড়িতে ভারা থাকেন বিপুল বর্মন সহ তার স্ত্রী ও তার একমাত্র ছেলে জয় বর্মন ।

রবিবার তার পরনের জামা পান্ট কে বা কারা বাড়ির ভিতর ফেলে যায়। তারপর থেকে রহস্য দানা বাঁধতে শুরু করে। থানায় খবর দেওয়া হলে ঘঠনা স্থলে বিশাল পুলিশ বাহিনি আসে।আনা হয় ডগ স্কোয়াডের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর।ডগ স্কোয়াড নিয়ে পুলিশ বের হলে একটিয়াশাল বাজার অবধি গিয়ে থেমে যায় কুকুরটি। পুলিশ কে ইন্ডিকেশন দিয়ে কুকুরটি বোজাতে চায় করে সেখান থেকে হয়তো গাড়িতে করে কেউ বা কারা নিয়ে যায় জয়কে।শিলিগুড়ি থেকে রহস্যজনকভাবে উধাও কিশোর,বাড়িতে ফেলে দেওয়া হয়েছে তার পরণের জামাকাপড়

কিছুক্ষণ পরে খবর আসে ছেলেটিকে ফরেষ্টের কাছে দেখা গিয়েছে। পুলিশ শোনা মাত্র ছুটে যায় ফরেষ্টে কিন্তু পুলিশকে খালি হাতে ফিরে আসতে হয়।এখনো অবধি খোঁজ মেলেনি কিশোরের।অন্য দিকে জয় বর্মনের বাবা বিপুল বর্মনের অভিযোগ ছেলেকে কেউ বা কারা অপহরণ করেছে ।শিলিগুড়ি থেকে রহস্যজনকভাবে উধাও কিশোর,বাড়িতে ফেলে দেওয়া হয়েছে তার পরণের জামাকাপড়

সম্প্রতি বাবার কাছে ৫ লক্ষ টাকা চেয়ে ছিলো জয়। টাকা না দিলে তাকে ও তার বাবাকে মেরে ফেলবে এমনটাই জানিয়েছিল জয় তার বাবাকে।
ঘটনার তদন্ত করছে পুলিশ।

Home Breaking E - Paper Video Join