TRENDS

নীরব থেকেই দান করতেন সুশান্ত, ভক্তের মাকে সরিয়ে তুলেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে

Chandramani Saha

ওয়েব ডেস্ক : সুশান্ত সিং আজ আর আমাদের মধ্যে নেই। সে চলে যাওয়ার পর এতদিন প্রচারে না আসা নানা কাহিনী উঠে আসছে এখন তাঁর ভক্তদের কাছ থেকে। নিজেকে প্রচার আলোয় কোনো দিনই রাখতে চাননি সুশান্ত। তাই তো চুপিসাড়ে মানুষের পাশে দাঁড়াতে এক মূহুর্ত ভাবতেন না তিনি। ইন্ডাস্ট্রিতে নিজের কোনো গড ফাদার ছিল না সুশান্তের। সে সব সময় মনে করতো তার ভক্তরাই তার গড ফাদার৷ তাই তো ভক্তদের ডাকে তাদের পাশে বার বার ছুটে যেতেন সুশান্ত৷ গত বছর এক ভক্তর মায়ের চিকিৎসার জন্য কোনো কিছু না ভেবেই ৬ লক্ষ টাকা দিয়েছিলেন অভিনেতা। সে সাহায্য না করলে হয়তো টাকার অভাবে বাঁচতেনই না ওই ভক্তর মা। সুশান্তের জন্যই সুস্থ করে বাড়ি ফিরেছিলেন ওই মা। সুশান্ত তো চাইলেই এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে নিজের ভূয়সী প্রশংসায় নাম কিনতে পারতেন। অন্তত বাকি সেলিব্রিটিরা যেটা করে থাকেন। কিন্তু না, প্রচারের আলো তো অনেক দূরে আজ অবধি তার সাহায্যের কথা কাউকে জানতেই দেননি অভিনেতা। চিরকাল আদর্শ নিয়েই বেঁচেছেন তিনি।

২০১৯ সালের ফেব্রুয়ারি মাস। সুশান্তের এক অনুরাগী আশিস জওয়াশওয়াল, তাঁর মা অসুস্থ হওয়ায় আর্থিক দিক থেকে ভেঙে পড়েছিল সে। কি করবে বুঝতে না পেরে অবশেষে মাকে বাঁচানোর উদ্দেশ্যে ইনস্টাগ্রামে নিজের প্রিয় অভিনেতাকে তার সমস্যার কথা বিস্তারিত জানায়। সে বলে, তাঁর মা সুমন জওয়াশওয়ালের কিডনি প্রতিস্থাপনের পরেও কিছু শারীরিক সমস্যা দেখা যায়। উত্তর প্রদেশের বাসিন্দা এই মধ্যবিত্ত পরিবারের পক্ষে কিডনি প্রতিস্থাপনে ১০ লক্ষ টাকা খরচ করবার পর অতিরিক্ত চিকিৎসার জন্য ৬ লক্ষ টাকা জোগাড় করা আর কোনোভাবেই সম্ভব নয়। তাই শেষ অবধি নিজের প্রিয় তারকার সাহায্য প্রার্থনা করে আশিস।

আশ্চর্যের বিষয় হল, আশিস বিষয়টি সুশান্তকে জানানোর দু’ঘন্টার মধ্যে সময় নষ্ট না করে সুশান্ত নিজের টিমের সাহায্যে আশিসের মায়ের চিকিৎসা জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা করে দিয়েছিলেন। শুধু তাই নয়, সুশান্ত ইনস্টা পোস্টে তাঁর অনুরাগীকে আশ্বাস দিয়ে বলেছিলেন, “তোমার মায়ের দয়া করে খেয়াল রাখো, আর যে কোনও দরকার পড়লে আমাকে জানিও। ওঁনার জন্য রইল অনেক প্রার্থনা, ভালোবাসা আর শ্রদ্ধা।”
এরপর আশিসের মা সুস্থ হয়ে বাড়ি ফেরবার পর সেই ভক্ত দীর্ঘ ইনস্টাগ্রাম পোস্টে লেখে, “সুশান্ত স্যার আপনি হলেন আমার সবকিছু, আপনার জন্যই আজ আমার মা নতুন জীবন পেল।”

এরপর গত সেপ্টেম্বরেই দিল্লি যান সুশান্ত। সেসময় সুশান্ত নিজে থেকেই আশিসের সাথে ব্যক্তিগতভাবে দেখা করেন। সোশ্যাল মিডিয়ায় আজও সেই ভিডিয়ো রয়েছে। ভিডিয়োটি শেয়ার করে আশিস লিখেছিল- “স্যার আপনি হলেন অনুপ্রেরণা, অবশেষে আপনার সঙ্গে দেখা হল-আমার হিরো, যে সবার প্রথম আমার দিকে সাহায্যের হাত বাড়িয়েছিল যখন আমার পরিবারের,আমার মায়ের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।”

প্রিয় অভিনেতা আর নেই এই খবরটা শোনার পর থেকেই স্বাভাবিকভাবেই বাকরুদ্ধ তার ভক্ত। ইনস্টাগ্রামে পোস্ট করে আশিস জনিয়েছে, সারাজীবন তার মনের মধ্যেই বেঁচে থাকবেন সুশান্ত। হ্যাঁ, এইরকমই মানুষ ছিলেন সুশান্ত সিং রাজপুত! কিন্তু জহুরিরা জোহর চিনতে ভুল করলেন

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join