TRENDS

কাটোয়া ২ ব্লকের শিশু ও নারী উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের পরিচালনায় বয়ঃসন্ধি প্রাপ্ত কিশোরী ও কন্যাশ্রীর সম্বন্বয়ে প্রকল্পের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Abhirup Maity
কাটোয়া ২ ব্লকের শিশু ও নারী উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের পরিচালনায় বয়ঃসন্ধি প্রাপ্ত কিশোরী ও কন্যাশ্রীর সম্বন্বয়ে প্রকল্পের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান,২৭ ফেব্রুয়ারীঃ
কাটোয়া ২ নং ব্লকের শিশু ও নারী উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের পরিচালনায় জগদানন্দপুর  গ্রাম পঞ্চায়েতের  সহযোগিতায় বয়ঃসন্ধি প্রাপ্ত কিশোরী এবং কন্যাশ্রীর সমন্বয়ে প্রকল্পের অন্তর্গত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিততা জগদানন্দপুরের রাধাগোবিন্দ মাঠে অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কাটোয়া ২ নং  ব্লকের ১৬৪ জন স্কুলছুট এবং ১৬-১৮ বছরের কিশোরী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ১০০ মিটার দৌড়,বস্তা  দৌড়,চামচ দৌড়,লাফদড়ি দৌড় অনুষ্ঠিত হয়। অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি খেলাও অনুষ্ঠিত হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের  পুরস্কৃত করা হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন উপস্থিত ছিলেন কাটোয়া ২ ব্লকের বিডিও শমীক  পানিগ্রাহী,কাটোয়া ২ ব্লকের সিডিপিও শরৎ কুমার হাজরা, কাটোয়া ২ সমিতির সভাপতি নিষাদ সামন্ত, জগদানন্দপুর  গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল,কাটোয়া ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার, জগদানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান  তপন হাজরা,ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া
 শিক্ষক কিশোর মালাকার সহ আরোও অনেকে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join