TRENDS

নিমতৌড়িতে মহাকাশ ও সূর্যগ্রহণ’ বিষয়ক সেমিনার

Abhirup Maity
নিমতৌড়িতে মহাকাশ ও সূর্যগ্রহণ' বিষয়ক সেমিনার

 অরুণ কুমার সাউ, তমলুক : আজ বুধবার নিমতৌড়ির কুলবেড়্যা ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে ‘মহাকাশ ও সূর্যগ্রহণ’ বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়৷ সেমিনারে বক্তব্য রাখেন তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক ড. মধূসুদন জানা, ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির জেলা সম্পাদক সুমন্ত সী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নকুল চন্দ্র দাস মহাশয়৷ বক্তারা তথ্যচিত্রের মাধ্যমে আসন্ন গ্রহণের নানা দিক তুলে ধরেন৷ গ্রহণকে কেন্দ্র করে এখনো যে কুসংস্কার প্রচারিত হয় তার বিরুদ্ধেও সচেতন হওয়ার আহ্বান জানান তারা৷ আগামী ২৬ শে ডিসেম্বর ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা সূর্যের বলয় গ্রহণ৷ 

নিমতৌড়িতে মহাকাশ ও সূর্যগ্রহণ' বিষয়ক সেমিনার

  এই গ্রহণকে কেন্দ্র করে ছাত্র -ছাত্রী বিজ্ঞান অনুরাগী মানুষের মধ্যে ইতিমধ্যে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ মূলত দক্ষিণ ভারতে এই বলয় গ্রহণ দেখা যাবে৷ কলকাতা বা আশপাশের এলাকায় খন্ডগ্রহণ দেখা যাবে৷

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ব্রেকথ্রুর জেলা সম্পাদক সুমন্ত সী বলেন জেলার বিভিন্ন জায়গায় ২৬ তারিখ তাঁরা পর্যবেক্ষণ ক্যাম্প করবেন৷ এজন্য সান ফিল্টার বুকলেট ইত্যাদির ব্যবস্থা সংস্থার পক্ষ থেকে করা হয়েছে৷সভা শেষে প্রধান শিক্ষক নকুল চন্দ্র দাস মহাশয়কে সভাপতি এবং শ্রাবন্তী গায়েন ও প্রদীপ মাইতিকে যুগ্ম সম্পাদক করে নিমতৌড়ি সায়েন্স সোসাইটি গঠিত হয়৷

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join