TRENDS

দুস্কৃতি তাণ্ডবে আতঙ্ক দাঁতনের গ্রামে , দুই সোনা ব্যবসায়ীকে ব্যাপক মারধর করে গহনা ও টাকা পয়সা ছিনতাই

Abhirup Maity
দুস্কৃতি তাণ্ডবে আতঙ্ক দাঁতনের গ্রামে , দুই সোনা ব্যবসায়ীকে ব্যাপক মারধর করে গহনা ও টাকা পয়সা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে দুই সোনা ব্যবসায়ীকে ব্যাপক মারধরের পরে ছিনিয়ে নেওয়া হল সোনা ও টাকা পয়সা। ছিনতাইকারিদের ব্যাপক মারে গুরুতর আহত এক ব্যবসায়ীকে আশংকাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনাটি ঘটেছে দাঁতনের বর্ধিষ্ণু এলাকা আঁগুয়া বাজার থেকে অনতিদুরেই ললিতাপুর যাওয়ার রাস্তার মোড়ে।স্থানীয় বাসিন্দা ও চিকিৎসক সুব্রত কুমার মাইতি জানিয়েছেন, ” মাত্র রাত আটটার ঘটনা। দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল ওই দুই ভাই ।  যাবার সময় আঁগুয়া থেকে ঘোলাই গামি রাস্তার মাঝে জনাদশেক দুষ্কৃতী রাজু রানা ও নব রানা নামে দুইজন স্বর্ণ ব্যবসায়ী কে ঘিরে ধরে ও তাদেরকে মারধর করে তাদের সঙ্গে থাকা কিছু সোনা ও অলংকার চুরি করে নিয়ে যায় ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরে গ্রামবাসীরা ওই রাস্তা দিয়ে যাবার সময় তাদের আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় দাঁতন গ্রামীণ হসপিটালে নিয়ে যায়।” আহত দুজনের মধ্যে নব রানার  অবস্থার অবনতি হওয়ায় তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। মাইতি জানিয়েছেন, ‘আতঙ্কের রাস্তা হয়ে গেছে এই এলাকা। প্রায় এ ধরনের ঘটনা ঘটছে। কিছুদিন আগেও এরকমই আরেকটা হামলার ঘটনা ঘটেছিল কিন্ত স্থানীয়রা তৎপর হয়ে তাড়া করলে ওরা পালিয়ে যায়। আমরা আতঙ্কে রয়েছি।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয়রা জানিয়েছে মঙ্গলবার কালো কাপড়ে মুখ ঢেকে দুস্কৃতিরা   আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। খবর পেয়ে রাতেই  তল্লাশিতে নামে দাঁতন থানার পুলিশ ।এখনো পর্যন্ত কেউ আটক না হলেও সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join