TRENDS

Siliguri Crime: আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ শিলিগুড়িতে গ্রেপ্তার এক ব্যক্তি,অপরাধমুলক ঘটনা বারবার সামনে আসায় উত্তেজনা শহরে

Chandramani Saha

নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের চারমাস পর ফের আগ্নেয়াস্ত্র সহ শিলিগুড়িতে গ্রেপ্তার এক ব্যক্তি।উত্তেজনা শহরে।একটি ৯ এমএম দেশী পিস্তুল, ও কার্তুজ সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশী রিমান্ডের আবেদন আদালতে।পুলিশ ছিল সজাগ, ফলে ঘটল না অপরাধ মুলক কাজ।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এন জে পি থানার পুলিশ।মঙ্গলবার রাতে অম্বিকানগর আন্ডারপাস থেকে বিভাস দত্ত নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে ।তার কাছ থেকে উদ্ধার হয় ইম্প্রভাইস ৯ এম এম দেশি লোডেড ফায়ার আর্মস সহ তিনটি কার্তুজ।ধৃত ব্যাক্তির বাড়ি এন জে পি ভুট্টাবাড়ি এলাকায়।

পুলিশ সুত্রে জানাগেছে এর আগেও থানায় একাধিক মামলা রয়েছে তার নামে।পুলিশের প্রাথমিক অনুমান বিহার থেকে পিস্তলটি বিক্রির উদ্যশ্য নিয়ে এসেছিল সে।।বুধবার ধৃত ব্যাক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

এদিকে বিধানসভা নির্বাচনের পূর্বে এপ্রিলের গোড়ার দিকে ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে।সেদিনই ওই এলাকায় ডিটেকটিভ ডিপার্টমেন্টের অভিযানে উদ্ধার হয় তাজা বোমা।নির্বাচনের পূর্বে নাশকতার আন্দাজ করেছিলেন পুলিশকর্তারা।চলছিল হায়দরপাড়া,ঘোগোমালীর মতো এলাকায় নজরদারী।এক ব্যক্তির ওপর সন্দেহ হওয়ায় তাকে জিঙ্গাসাবাদ করে মেলে নাইন এম এম পিস্তল ও তিন রাউন্ড কার্তুজের হদিশ। ঘন ঘন শহরে আগ্নেয়াস্ত্রের সন্ধান মেলায় উদ্বিগ্ন প্রশাসন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join