TRENDS

প্রকাশ্য দিবালোকে শুটআউট,চাঞ্চল্য হাওড়ার গোঁসাইঘাটে,তদন্তে পুলিশ

 

নিউজ ডেস্ক: প্রকাশ্য দিবালোকে বাইকে চেপে দুষ্কৃতিরা গুলি চালাল এক যুবককে। শুটআউটের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার গোঁসাইঘাট এলাকায়।

অভিযোগ, বাইকে চেপে এসে দুষ্কৃতীরা এক যুবককে লক্ষ্য করে গুলি চালায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বছর কুড়ির ওই যুবকের নাম বিশাল মাহাতো। শুক্রবার দুপুরে হাওড়ার গোঁসাইঘাট এলাকায় ছিলেন তিনি। সেই সময় বাইকে চেপে এসে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়।

স্থানীয়রা বিষয়টি টের পেতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। খবর দেওয়া হয় পুলিশের কাছে। এরপর স্থানীয় ও পুলিশের তৎপরতায় হাসপাতালে ভরতি করা হয় বিশাল মাহাতোকে।

এবিষয়ে বিশালের পরিবারের সদস্যরা বলেন, “সকালে বিশাল বসেছিল। আচমকা ওকে লক্ষ্য করে গুলি চালায় একজন।” তিনি জানান, এলাকারই এক যুবকের সঙ্গে কিছুদিন ধরে বিশালের গন্ডগোল চলছিল। এই গুলিকাণ্ডের নেপথ্যে সেই শত্রুতাও থাকতে পারে বলে অনুমান করছেন তারা।

একইভাবে গুলি চালনো হয়েছিল বিশালের বাবা বিজয় মাহাতোকে লক্ষ্য করে। প্রাণ হারান তিনি। একইভাবে ছেলের উপর আক্রমণে মাথা চাড়া দিয়ে উঠছে পুরনো শত্রুতার তত্ত্ব। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Home Breaking E - Paper Video Join