TRENDS

সঙ্গে রুকস্যাক, ওড়িশা-৬ ।। মীর হাকিমুল আলি

Chandramani Saha

ওড়িশা ভ্ৰমণ-৬
লিঙ্গরাজ মন্দির (ভুবনেশ্বর)সঙ্গে রুকস্যাক, ওড়িশা-৬ ।। মীর হাকিমুল আলি
মীর হাকিমুল আলি
বিকেল গড়িয়ে পড়লো, শীতের বিকেলে সূর্যের আলো বিকেলটাকে হলুদ করে তুলেছে l আমরা তখন ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের পথে l মন্দিরের শহর ভুবনেশ্বর l চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছোট বড় মন্দির l আর সব গুলিই একই রকম গঠনশৈলী l তাদের মধ্যে লিঙ্গরাজ হলো এখানকার প্রধান মন্দির ও পর্যটন কেন্দ্র l
মন্দিরের অনেক দূরে আমাদের বাস দাঁড়ালো l অনেকটা হেঁটে হেঁটে চললাম মন্দিরের দিকে l দূর থেকে ছবি তুললাম কারণ মন্দিরের ভেতর ক্যামেরা বা মোবাইল ফোন নিষেধ l দূর থেকে মন্দিরের উচ্চতম চূড়া দেখা যাচ্ছিলো l রাস্তার ধারে আরো এক দুটো একই রকম মন্দির দেখতে পেলাম l সঙ্গে রুকস্যাক, ওড়িশা-৬ ।। মীর হাকিমুল আলিজুতো, মোবাইল বাইরে রেখে ঢুকলাম মন্দিরের ভেতরে l ভেতরে তো অনেক বড়ো চত্বর l আর ছোট বড় মন্দিরে ভরা l
লিঙ্গরাজ মন্দিরের মিনারটি 180 ফুট উঁচু l মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যকলা এবং মধ্যযুগীয় ভুবনেশ্বর স্থাপত্য শৈলীতে নিৰ্মিত l এটি সোমবংশী রাজত্বকালে নিৰ্মিত এবং গঙ্গা শাসকদের হাতে বিকাশিত হয় l এটি দেউল শৈলীতে নিৰ্মিত যার চারটি ভাগ আছে l সেগুলো হচ্ছে বিমান, জগমোহন, নাট্যমন্দির এবং ভোগমণ্ডপ l ভাগগুলোর উচ্চতা ক্রমান্বয়ে বেড়েছে l মন্দির চত্ত্বরটি দেয়ালঘেরা lসঙ্গে রুকস্যাক, ওড়িশা-৬ ।। মীর হাকিমুল আলি

এই মন্দির দেখার জন্য প্রতিদিন গড়ে 6000 জন আসেন l উৎসবের সময় তা বেড়ে লক্ষাধিক হয় l
লিঙ্গরাজ শব্দের আক্ষরিক অর্থ লিঙ্গের রাজা, হিন্দুমতে শিবের প্রতিরূপ l এখানে শিব ও বিষ্ণুর মিলিতরূপ হরিহরের পূজা করা হয় l
এগারো শতকের শেষ দশক থেকে মন্দিরটি টিকে আছে l ষষ্ঠ শতকে মন্দিরটি নির্মাণের প্রমান পাওয়া যায় কারণ সপ্তম শতকের কিছু সংষ্কৃত পুঁথিতে মন্দিরটির উল্লেখ আছে lমন্দিরটি নির্মাণ করেন সোমবংশী রাজা যযাতি l

মন্দিরটি পূর্বমুখী এবং চুনাপাথরে তৈরী l মান্দিরের প্রধান প্রবেশ পথটি পূর্বে হলেও উত্তর ও দক্ষিণে দুটি ছোট প্রবেশ পথ আছে l
হিন্দু কিংবদন্তি অনুসারে একটি ভূগর্ভস্থ নদী লিঙ্গরাজ মন্দিরের নীচে দিয়ে প্রবাহিত হয়ে বিন্দুসাগরে এসে পড়েছে এবং বিশ্বাস করা হয় এর জলের দৈহিক ও আত্মিক অসুস্থতা দূর করার ক্ষমতা রাখে l
লিঙ্গরাজ মন্দিরের প্রধান উৎসব হচ্ছে শিবরাত্রি যা ফাল্গুন মাসে প্রতিবছর আয়োজন করা হয় এবং এ সময়ে কয়েক হাজার ভক্ত মন্দির পরিদর্শণে আসে l  মন্দির থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেল l আজ আর ঘোরা নয়, হোটেলে ফিরতে হবে l বাসে উঠে বসলাম l
পরের পর্ব…….. ক্রমশ l

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join