TRENDS

হেলমেট শুধুই আপনাকে নয়, বাঁচায় আপনার স্ত্রী সন্তান পরিবারকেও , আত্মীয় আবেগকে জুড়ে প্রচার পুলিশের

Abhirup Maity
হেলমেট শুধুই আপনাকে নয়, বাঁচায় আপনার স্ত্রী সন্তান পরিবারকেও , আত্মীয় আবেগকে জুড়ে প্রচার পুলিশের

নিজস্ব সংবাদদাতা: ‘আপনি হেলমেট পরলে শুধুই আপনি নয় বাঁচবে আপনার স্ত্রী পুত্র পরিবারও।” পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে বেলদা থানার জোড়া গেড়িয়া থানার পুলিশ আধিকারিকরা এভাবেই বাইক আরোহীদের পরিবারিক আবেগকে উসকে দিয়ে প্রচার চালালেন সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ির সহযোগিতায় আয়োজিত হল সেফ  ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসাবে জোড়াগেড়িয়া ফাঁড়ি থেকে সাউরি বাজার পর্যন্ত একটি বাইক মিছিলও  করা হয় ।পথচলতি হেলমেট বিহীন বাইক আরোহীদেরকে দাঁড় করিয়ে গোলাপ ফুল দিয়ে ,হেলমেট পরিয়ে সচেতন করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।সেই সঙ্গে এদিন এলাকার দুঃস্থ ব্যক্তিদের কম্বল বিতরণ করা হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এসব তুলে দেন জোড়াগেড়িয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনি কুমার তিওয়ারি ।পথচলতি মানুষদের কে এবং এলাকাবাসীদের সচেতন করতে এদিন মাইকিং করা হয় ।বক্তব্য রাখতে গিয়ে অঞ্জলি কুমার তেয়ারি বাবু বলেন -“হেলমেট শুধু একটি জীবন কে বাঁচায় না ।আপনার পরিবারকে ও সুরক্ষিত রাখে ।আইনের ভয়ে পুলিশের ভয়ে নয় ।আপনার পরিবারের কথা ভেবে ।আপনাদের মূল্যবান জীবনের কথা ভেবে প্রত্যেক পথচলতি বাইক আরোহীকে হেলমেট পরা উচিত ।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাস্তবিকই হেলমেটের সঙ্গে আত্মীয়তার আবেগকে জুড়ে দেওয়ায় আলাদা অনুভূতি জুড়ে দেয় হেলমেট হীন বাইক চালকদের। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join