TRENDS

খেঁদিপেঁচিদের দাবি

Abhirup Maity

খেঁদিপেঁচিদের দাবি✍️কলমে: জুলি লাহিড়ী

লকডাউনে খেঁদিপেঁচিদের বন্দি রাখে ঘর
আয়নাটা যে আপন ছিল, যাচ্ছে হয়ে পর।

গরল শুধু জীবনজুড়ে বিষাক্ত বিশ সাল
মুখের বিল্চ বন্ধ এখন, লোম হয় না লাল।

চোখের তলায় ঘন কালি, মুখ জুড়ে ছোপ দাগ
উস্কো-খুস্কো চুলের ভাঁজে ধরে যাচ্ছে পাক।

ওয়াক্স, কাটিং স্বপ্ন শুধু হেয়ার স্পাও বন্ধ
একটু-আধটু রূপচর্চা দেখতে তো নয় মন্দ!

পেডি মেনি কিউর নেই, ভুরুও হচ্ছে মোটা
একটি মাসে চারটি বার তোলার ছিল কোটা।

নামিদামি ফেসিয়ালের হারিয়ে গেছে সুখ
ভূতের বাপও চমকে ওঠে ভয়েই কাঁপে বুক।

মুখ জুড়ে আজ গজিয়েছে লম্বা গোঁফ আর দাড়ি
বদন নিজের যায় না চেনা, বড্ড ঝকমারি।

পাড়ার যত খেঁদিপেঁচি রাখছে দাবি তাই
লকডাউনে ছাড়টি দিয়ে পার্লার খোলা চাই।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join