TRENDS

উন্মোচন

Abhirup Maity

উন্মোচন✍️কলমে: সতীন্দ্র অধিকারী

১.
খাতা জমা রেখে যেতে হবে বলে
তাড়াহুড়ো করব না কখনও

এই যে ঘর আর ঘরের চার দেয়াল
উঠানে কাঁঠালের গা বেয়ে বুনো লতা
আর এই যে ভারতীয় আকাশ
বেকারত্বের শরীরময় অহংকার

অ্যাতো যে লিখে রাখছি আর
ভাবছি আর ছিঁড়ে ফেলছি দিনরাত

অথচ অন্ধকার কাটাতে পারছি কই!উন্মোচন

২.
আমাদের ভবিতব্য নিয়ে অ্যাক লাইনও
লিখতে আসবে না কেউ!
পুঞ্জীভূত তুমুল ঝড় আর
বাদলির রাত্রে ওই দূরে

হই হই করতে করতে বেরিয়ে পড়েছে যারা
অনাবশ্যক মুঘল করমচার মতো
ইজি চেয়ার
আর পানপাত্রে উথলে ওঠা সোমরস

ছিন্ন করো
ছিন্ন করো ধূম্রাকার এই অন্তঃপুর
আমরা তো শুধুই বুদবুদ!

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join