TRENDS

ব্যথা

Abhirup Maity

ব্যথা✒️কলমে: মানসী মিশ্র হালদারব্যথা

স্নিগ্ধ সকাল পাপড়ি মেলা ফুল,
ঝিরঝিরে বৃষ্টি তবু মন ব্যথা বহুল।
নিষ্প্রাণ সব যেন স্তব্ধ পৃথিবী
গভীর অসুখে বদ্ধ সবই।
কাজের জন্য যারা হোল দেশান্তর ,
আজকে তাদের দেশে ফেরায়
মানুষ ভয়ে কাতর।
গভীর রাত্রি গভীর বৃষ্টি নির্জন এক পথ
টলে দুটো পা বুকে বাড়ি ফেরার শপথ।
ঘরে বসে মা দু’চোখে বৃষ্টি ঝরায়,
স্তব্ধ বুকে আকুল স্ত্রী দুয়ারে এসে দাঁড়ায়।
সন্তান বলে-বাবা আসবে কখন ঘরে?
চোদ্দ দিনের কোয়ারেন্টাইন ফিরবে তার পরে!
এই না বলে জড়িয়ে ধরে শিশুকে বুকে মা,
চল্ বাবা করি ঈশ্বরের আরাধনা ।
মা চেয়ে রয় পথের পানে স্ত্রীর দৃষ্টি স্থির,
ভালোবাসায় আকুল সন্তান আজ হয়েছে ধীর!

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join