TRENDS

পেলিং

Abhirup Maity

পেলিং✒️কলমে: মধুছন্দা মিত্র ঘোষ

পেলিং
পাইন গাছের চেনা উপমায়
হিমে মুচড়ে ওঠে
একচিলতে পাহাড়ি গ্রাম __ পেলিং

তীব্র শীতের আওতায়
প্রসারিত কাঞ্চনজঙ্ঘার
আশ্চর্য রূপবদলের খেলা
ওই পাহাড়বেলা, যেন প্রত্ন হয়ে ফুটে আছে
বিপন্ন শীতের পূর্বরাগে

প্রিয় আদলে, মধুমতী রাতের আকাশ
কুসুমস্মৃতি গানের রেণু ঝরিয়ে রাতভর নিবিড় থাকা

প্রপাতের গল্পগুলির নিসর্গ সংবাদে, ভ্রমণ ছুঁয়ে
অসামান্য প্রফুল্লতায়
আমি হাঁটতে হাঁটতে ভাসতে ভাসতে
কোনও এক একলা পথিক

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join