TRENDS

চরণিক

Abhirup Maity

চরণিক✒️কলমে: শুদ্ধেন্দু চক্রবর্তীচরণিক

তোমার জন্য সবুজ রেখে গেলাম
যাচ্ছি রেখে কৃষ্ণচূড়ার পাতা
আমার এ পথ নদ হবে না জেনো
আমি হলাম শেষ না হওয়া খাতা।                 তোমার জন্য ফুলেল উঠোন রাখি
আমি তুমি মুড়ছো পলিথিনে
আমার জন্য অন্তমিলের পদ
সাজিয়ে রেখো অন্য টুকিটাকি ।

তুমি যাবে সদর সড়ক দিয়ে
তোমার জন্য খুলছি ব্যারিকেড
এতোটুকুই আমার কন্ঠনালি
আর কটা ধাপ বলবো আশা নিয়ে ।                   তোমার জন্য সবুজ রেখে গেলাম
আমার চলা দক্ষিণ দুয়ার বেয়ে
ভোগ লেগেছে জগন্নাথের বাসায়
আমার কথা ফুরিয়ে গেল ঘিয়ে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join