TRENDS

ভুলতে চাইনা – ২৩

Abhirup Maity

ভুলতে চাইনা - ২৩✒️কলমে: নীলোৎপল জানা
———————————-ভুলতে চাইনা - ২৩
তোমাকে কতবার বলেছি- তুমি যত গালাগালি কর না কেন

আমার হৃদয় সিংহাসনে যে ভাবে বসিয়েছি

সেখান থেকে কোনো ভাবেই নামাতে পারবো না।

যে মুখে তুমি অনেক ভালোবাসার কথা বলেছো –

আজ সেই মুখে ঘৃণার কথা বলছো-সে তোমার অপমান।
##
আজ থেকে কুড়ি বছর আগে –
রাসের মেলায় তোমার আমার পরিচয়।

দুজনেই দুজনের ফোন নং নিয়েছিলাম।

এরপর বছর যেতে না যেতেই বাড়ি থেকে জানতে পেরে

দুজনকে এক করে দিল বাবা।

সেদিন কোনো প্রতিবাদ ছিল না উভয়ের-

শুধু ছিল ভালোবাসার অভিমান।
##
আজ পড়ন্ত বেলায়,ধূসর পাতার মতো কোনো দিন খসে যাবো;তুমিও তেমনি।
শুধু থেকে যাবে ভালো স্মৃতি আর ভালোবাসা।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join