TRENDS

তারাশংকর চক্রবর্তীর দুটি কবিতা

Abhirup Maity

তারাশংকর চক্রবর্তীর দুটি কবিতা✍️কলমে: তারাশংকর চক্রবর্তীর

লঁক ডাউনের কবিতা

লঁক ডাউনের ফ‍্যোচকামিতে
হেঁচকি আসে বাপ্ !
খেঁচকি লাইগে এই কমরে
কড়ক লাগা তাপ !

যে যার মত কইরছে বাজার
আচার জমে আমে
ইলিশ কিনে হাসছে কাকি
হাজার টাকা দামে ।

চাচার দাড়ির লীল চিরুনি
ঝিরঝিরানি হাওয়ায়
কইরছে পাচার চালের র‍্যাশন
দিলখুশি গান গাওয়ায় !

বাঁচার আ’ল রক্তে ভিজে
মানুষ কাইন্দে ভুখায়
পরিযায়ী মইরছে শমিক
প‍্যাটের পানি শুখায় !

সরকারি শাল সেগুন বনহে
ঢুইকছে রে গাছচোর
আমফান ঝড় মিশল তাথে
কী জ্বালা ! কী ঘোর !

পরিযায়ী বালিকার কথা

ই—দ‍্যাশট‍্য হামদের হল‍্যে
হামার কথা ভাবথ !
তুমহার কথা ভাবথ !
সোবার কথা ভাবথ !
তা না কইরে মিত‍্যুকে হঁঃ
ভোটের লাগে দাবথ ?

হাঁটথ‍্যে হাঁটথ‍্যে ফস্কা পাঞে
প‍্যাটেতে নাই পানি
ই-দ‍্যাশট‍্য কার বঠে বাপ্
কি জানি নাই জানি !

মা-ট‍্য হামার মইরল‍্য পথে
হাঁটব কত ধূর ?
ই-দ‍্যাশট‍্য কাদের ন বাপ ?
কুথ্থায় মধুপুর ?

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join