TRENDS

বৈশাখীকে হুমকি দিলেন রত্না!নিরাপত্তা চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি শোভন ‘বান্ধবী’ বৈশাখীর

Chandramani Saha

নিউজ ডেস্ক:সম্প্রতি শোভন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ-বিচ্ছেদ চলাকালীন বুধবার সোশ্যাল মিডিয়ায় যৌথ অ্যাকাউন্ট তৈরি করেন শোভন-বৈশাখী।যা নিয়ে শুরু হয় জোর গুঞ্জন।

শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্নার বিরুদ্ধে ‘হুমকি’র অভিযোগ এনে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিলেন। ওই চিঠিতে তিনি লেখেন, শোভনের সঙ্গে সম্পর্ক নিয়র তাঁকে নানান ভাবে হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন।

চিঠিতে বৈশাখী যা লেখেন তার মূল অর্থ এটাই দাঁড়ায় যে বৈশাখী পুলিশ কমিশনারকে অভিযোগ করে বলেন, “আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি এই হুমকির ঘটনায় রীতিমতো আতঙ্কিত। উনি শাসক দলের কোনও নেত্রী শুধু নন, বর্তমানে বিধায়ক, প্রভাবশালীও। তাই আমি একাধিক অভিযোগের বিস্তারিত এই চিঠির মারফত আপনাকে জানালাম। আমার ওপর হামলার আশঙ্কা করছি আমি। আমাকে প্রয়োজনে সুরক্ষা দেওয়া হোক। আশাকরি আপনি আমার এই চিঠিটি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।”

তবে বৈশাখীর এই চিঠির গুরুত্ব দিতে রাজি নন রত্না চট্টোপাধ্যায়। তার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ তিনি অস্বীকার করেন। পাল্টা তিনি বৈশাখীর ওপর অভিযোগ আনেন শোভনের যাবতীয় সম্পত্তি হাতিয়ে নেওয়ার।

রত্নাদেবী এমনটাও আশঙ্কা করেছেন, এবার হয়তো বৈশাখী শোভনবাবুকে খুন করবেন। তিনি আরও জানান, স্বামীকে বাঁচাতে তিনি প্রশাসনেরও দ্বারস্থ হবেন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join