TRENDS

রান্না করা মাংস খেয়ে ফেলায় মেদিনীপুরে পোষ্য কুকুরকে পুড়িয়ে মারল গৃহকর্ত্রী

Abhirup Maity
রান্না করা মাংস খেয়ে ফেলায় মেদিনীপুরে পোষ্য কুকুরকে পুড়িয়ে মারল গৃহকর্ত্রী

নিজস্ব সংবাদদাতা: রান্না করা মাংস খেয়ে নিয়েছিল বেচারা। মনের মধ্যে তাই অপরাধ বোধও কাজ করছিল। মালকিন যখন চেন দিয়ে বাঁধতে আসে বাধা দেয়নি। বেচারা বুঝতেই পারেনি আরও শাস্তি অপেক্ষা করছে তার জন্য। বুঝতেই পারেনি পুড়িয়ে মারার জন্যই গাছের সঙ্গে বাঁধা হয়েছে তাকে। হ্যাঁ, এরকমই নির্মমতার অভিযোগ উঠেছে মেদিনীপুর শহরে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নিজেরই  পোষা কুকুরকে পুড়িয়ে মারার অভিযোগ মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায়। মহিলার বিরুদ্ধে কোতওয়ালি থানায় অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এলাকাবাসীর অভিযোগ, সোমবার রাতে বাড়িতে রাখা মাংস খেয়ে নেয় পোষ্য।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাতেই রেগে গিয়ে সুমিত্রা বেহারা নামে ওই মহিলা উঠোনে কুকুরটিকে গাছে বেঁধে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। মঙ্গলবার সকালে মারা যায় কুকুরটি। আরও সারাদিন ওই অবস্থায় উঠোনে পড়ে ছিল কুকুরটি। গতকাল রাতে পায়ে দড়ি বেঁধে কুকুরের দেহ নদীতে ফেেল দেওয়া হয় বলে অভিযোগ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে দেহ উদ্ধার করা হয়। যদিও পুড়িয়ে মারার অভিযোগ অস্বীকার করেছেন ওই মহিলা। পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগ প্রমানিত হলে জেলে যেতে হবে ওই মহিলাকে।
                 ছবি-সংগৃহীত (ঘটনার সঙ্গে যুক্ত নয় )

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join