TRENDS

উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারে ঠেকল ছুটন্ত বাস, মৃত ৬

Abhirup Maity
উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারে ঠেকল ছুটন্ত বাস, মৃত ৬

নিজস্ব সংবাদদাতা: একটি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার পথে চলন্ত বাসে উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার সংযোগ ঘটে  মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ৯জনের। জখম হয়েছেন আরও ২২জন যাত্রী। রবিবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার গঞ্জাম জেলার গোলানথারা কাছে অবস্থিত মেলাপাটারু এলাকায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের একজনের আর্শীবাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। তাই একটি বেসরকারি বাস ভাড়া করে তেলগু সম্প্রদায়ের ৫০ জন মানুষ তাকালাপাদু এলাকা থেকে তিকালাদায় যাচ্ছিলেন। মেলাপাটারু এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকা রাস্তার ওপরে থাকা হাইটেনশনের তারে ঠেকে যায় বাসটির ওপরের অংশ। এর ফলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় পাঁচজন যাত্রীর। গুরুতর জখম হন আরও ২২ জন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিষয়টি দেখতে পেয়ে দৌড়ে আসেন স্থানীয়রা। তারপর জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাইটেনশেন লাইন থেকে বিদ্যুৎ সংযোগও ছিন্ন করা হয়। পরে হাসপাতালে ভরতি থাকাকালীন আরও ৪ জনের মৃত্যু হয়। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। সড়ক কর্তৃপক্ষ ও বিদ্যুৎ দপ্তরের উদাসীনতার ফলে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এপ্রসঙ্গে বেহরামপুরের পুলিশ সুপার পিনাকী মিশ্র জানান, মর্মান্তিক এই দুর্ঘটনার কথা শোনার পরেই প্রশাসনিক আধিকারিক ঘটনাস্থলে গিয়েছেন। পাশাপাশি বিভিন্ন দপ্তরকে নিয়ে রবিবার দুপুরে একটি পর্যালোচনা বৈঠকও করা হয়েছে। পুলিশের তরফে একটি মামলা দায়ের করার পাশাপাশি তদন্তও শুরু হয়েছে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join