TRENDS

নির্ভয়া কাণ্ডে সাজা প্রাপ্ত চারজনের ফাঁসি কি আগামীকালই ? কাটছে না সংশয়

Abhirup Maity
নির্ভয়া কাণ্ডে সাজা প্রাপ্ত চারজনের ফাঁসি কি আগামীকালই ? কাটছে না সংশয়
চার সাজাপ্রাপ্ত 

নিজস্ব সংবাদদাতা:  নির্ভয়া-কাণ্ডে এক ফাঁসির সাজাপ্রাপ্ত অক্ষয়কুমার সিংহের মৃত্যুদণ্ডের রায় সংশোধনের আর্জিও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও তার পরেও ১ ফেব্রুয়ারি ভোর ৬টায় চার অপরাধীর ফাঁসি হবে কিনা সংশয় থেকেও যাচ্ছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার দিল্লির পাটিয়ালা হাউস আদালতে ওই ফাঁসি স্থগিত রাখার আর্জি জানানো হয়েছে। অপরাধীদের আইনজীবীর যুক্তি, ফাঁসির সাজাপ্রাপ্ত বিনয় শর্মার প্রাণভিক্ষার আবেদন নিয়ে রাষ্ট্রপতি এখনও কোনও সিদ্ধান্ত নেননি। অক্ষয় কুমার সিংহ ও পবন গুপ্তও তাদের সামনে আইনত যে সব সুযোগ রয়েছে, তা খতিয়ে দেখতে ইচ্ছুক। এই আর্জি শোনার পরে দিল্লির অতিরিক্ত দায়রা বিচারক অজয় কুমার জৈন তিহাড় জেলের সুপারের কাছে সাজাপ্রাপ্তদের বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
চার অপরাধীর আইনজীবী এ পি সিংহ বলেন, একমাত্র মুকেশ সিংহের কাছেই সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। অক্ষয়কুমার সিংহ বুধবারই সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দায়ের করেছিল। আজ বিচারপতি এন ভি রমন্নার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ তা খারিজ করে দিয়ে বলেছে, এ ক্ষেত্রে রায় সংশোধনের কোনও মামলা দাঁড়ায় না। তাই সুপ্রিম কোর্ট ফাঁসি স্থগিত রাখার আর্জিও খারিজ করে দিয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আদালতের রাস্তা বন্ধ হয়ে গেলেও অক্ষয়ের সামনে এখনও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানানোর সুযোগ রয়েছে। বিনয় শর্মার প্রাণভিক্ষার আবেদন এখনও রাষ্ট্রপতির টেবিলে। পবন গুপ্ত এখনও সাজার রায় সংশোধনের আর্জি বা কিউরেটিভ পিটিশন দায়েরই করেনি। তাই ফাঁসি বা মৃত্যুদণ্ডের পরোয়ানা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দেওয়া হোক বলে সওয়াল করেন দণ্ডিতদের আইনজীবী।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সরকারি আইনজীবী ইরফান আহমেদ এর প্রবল বিরোধিতা করে বলেন, গত ডিসেম্বরে অপরাধীদের সাত দিনের নোটিস দেওয়া হয়েছিল, যাতে তার মধ্যেই তারা সমস্ত আইনি পথে সুরাহা মেলার চেষ্টা সেরে ফেলে। তার ৪০-৪২ দিন পরে প্রাণভিক্ষার আবেদন জানানো বিচারব্যবস্থার সঙ্গে রসিকতা করা। অতিরিক্ত দায়রা বিচারক তিহার জেলের সুপারকে কাল সকাল ১০টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলেন। এর আগে ২২ জানুয়ারি মুকেশ-অক্ষয়-পবন-বিনয়ের ফাঁসির নির্দেশ জারি হয়েছিল। পরে তা পিছিয়ে ১ ফেব্রুয়ারি হয়। সেই মত তিহার জেলে আনা হয়েছে ফাঁসুড়ে পবন জল্লাদকে। চূড়ান্ত হয়েছে মহড়াও। যদিও এরপরেও রয়ে যাচ্ছে সংশয়।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join