TRENDS

পুর্ব বর্ধমান জুড়ে সাড়ম্বরে পালিত হল নেতাজীর ১২৩তম জন্মদিবস

Abhirup Maity
পুর্ব বর্ধমান জুড়ে সাড়ম্বরে পালিত হল নেতাজীর ১২৩তম জন্মদিবস

গৌরনাথ চক্রবর্ত্তী: পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় সাড়ম্বরে পালিত হল নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৩তম জন্মদিবস। এদিন দাঁইহাট পৌরসভার সহযোগিতায় দাঁইহাট পৌর ছাত্র ও যুব উৎসব কমিটির ব্যবস্থাপনায় নেতাজীর জন্মদিনে সুভাষ উৎসব  দাঁইহাট বাসস্ট্যান্ডে নেতাজী মূর্তির সামনে অনুষ্ঠিত হল বৃহস্পতিবার।এদিন সকালে শহরে  একটি প্রভাত ফেরি হয়।নেতাজীর প্রতিকৃতি মাল্যদান ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পৌরপ্রধান শিশির মণ্ডল সহ বিভিন্ন ব্যক্তিত্ব।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নাচ, গান, কবিতা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবি জগন্নাথ মন্ডলকে সম্বর্ধনা প্রদান করা হয়।
অন্যদিকে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে পূর্ব বর্ধমানের কাটোয়া ১ ব্লকের  সুদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে  রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হল রায়ের পাড়া বাসস্ট্যাণ্ডে। এই উপলক্ষ্যে ৪৮ জন রক্তদান করেছেন।এদিন ২০০ জন দুঃস্থ শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর আয়োজিত ব্লক স্তরে ছাত্র যুব  ও সুভাষ উৎসব ২০২০   অনুষ্ঠিত হল কাটোয়া ২ ব্লকের চাণ্ডুলী  উচ্চ বিদ্যালয়ের মাঠে।কাটোয়া ২ নং ব্লক ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় নেতাজীর জন্মদিনে ছাত্র যুব ও সুভাষ উৎসব অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার সকালে ঢাক,রণপা সহযোগে একটি বর্ণাঢ্য পদযাত্রা হয় শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের চাণ্ডুলী গ্রামে।প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া ২  ব্লকের বিডিও শমীক পানিগ্রাহী, কাটোয়া ২ পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ  সামন্ত প্রভৃতিরা। নাচ,গান,আবৃত্তি,কুইজ,বসে আঁকো প্রভৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ১ম,২য়,৩ য় স্থানাধিকারীদের পুরষ্কৃত করা হয়।জানা যায়,প্রথম স্থানাধিকারীরা জেলাস্তরে অংশগ্রহণ করবে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join