TRENDS

৭১তম প্রজাতন্ত্র দিবসে বাংলা ঝাড়খণ্ড ওড়িশাকে মেলাল খাকুড়দা ইয়ুথ ক্লাবের ম্যারাথন

Abhirup Maity
৭১তম প্রজাতন্ত্র দিবসে বাংলা ঝাড়খণ্ড ওড়িশাকে মেলাল খাকুড়দা ইয়ুথ ক্লাবের ম্যারাথন

 নিজস্ব সংবাদদাতা: এক সময় সুবা বাংলা বলতে বোঝানো হত বাংলা ওড়িশা ও  বিহারকে। এখন বিহার দুভাগে বিভক্ত হয়ে আলাদা করে ঝাড়খন্ড। স্বাধীনতা পেরিয়ে বর্তমানে সব আলাদা রাজ্য। কিন্তু ৭১তম প্রজাতন্ত্র দিবসে সেই তিনরাজ্যকে যেন এক সূত্রে বাঁধল খাকুড়দা ইয়ুথ ক্লাব।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ক্লাবের  ৫১ তম বর্ষে পুরুষ ও মহিলাদের নিয়ে আয়োজিত হল ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় তিন রাজ্যের প্রায় ১০০প্রতিযোগী অংশ নিলেন রবিবার।     পুরুষ ও মহিলাদের জন্য দুটি পৃথক বিভাগে  বেলদা থেকে খাকুড়দা,  ১০ কিলোমিটার ও সাউরি থেকে খাকুড়দা পর্যন্ত  ৪  কিলোমিটার ব্যাপী এই প্রতিযোগিতায় মিলে মিশে গেল এক সময়ের অখণ্ড বঙ্গ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ক্লাবের এক সদস্য জানালেন, এই নিয়ে  ২৪তম বর্ষে পড়ল আমাদের এই ম্যারাথন উদ্যোগ। ওড়িশা ও ঝাড়খন্ড তো আছেই পাশাপাশি দুই মেদিনীপুরের  কাঁথি, হলদিয়া, তমলুক,  বেলদা, খড়গপুর, মেদিনীপুর, ঘাটালের বহু প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। মহিলা প্রতিযোগী ছিলেন ২০জন । মহিলাদের বিভাগে প্রথম থেকে চতুর্থ  ২০০০ থেকে ৫০০ ও পুরুষ বিভাগে প্রথম থেকে নবম পর্যন্ত ৫০০০ থেকে ১০০ টাকা আর্থিক পুরস্কার ও স্মারক দিয়ে প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় ।তবে এছাড়াও প্রত্যেকের জন্য রয়েছিল সান্ত্বনা পুরস্কার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ক্লাবের তরফ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক প্রোদ্যৎ  ঘোষ ,জেলা পরিষদের ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বিদ্যুৎ  দপ্তরের কর্মাধ্যক্ষ শৈবাল গিরি, বিশিষ্ট সমাজসেবী কাওসার আলি ,ক্লাবের অন্যতম সদস্য কিশোরীমোহন গিরি ,আশিস দে সহ অন্যান্যরা ।প্রতিযোগীদের হাতে পুরস্কার গুলি তুলে দেন উপস্থিত অতিথিরা । জমকালো এই প্রতিযোগিতা এলাকাবাসীর আগ্রহ ছিল চোখে পড়ার মতো ।সেই সঙ্গে প্রতিযোগিতা কে সুষ্ঠ ভাবে পরিচালনা করার জন্য ক্লাব কর্তৃপক্ষ ও পুলিশ যথেষ্ঠ উদ্যোগী ভূমিকা গ্রহন করে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join