TRENDS

বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে যৌন হেনস্থা ৮ বছরের বালিকার, গন বিক্ষোভের মুখে গ্রেপ্তার অনুব্রত ঘনিষ্ট কাউন্সিলরের আত্মীয়

Abhirup Maity
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে যৌন হেনস্থা ৮ বছরের বালিকার, গন বিক্ষোভের মুখে গ্রেপ্তার অনুব্রত ঘনিষ্ট কাউন্সিলরের আত্মীয়
চলছে থানার সামনে বিক্ষোভ 

নিজস্ব সংবাদদাতা: বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে আট বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার  অভিযোগ বোলপুরের তৃণমূল কাউন্সিলর তথা বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ট  ওমর সেখের আত্মীয়ের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই পয়সা দিয়ে রফা করার চেষ্টা। তবে বিফলে গেছে সেই চেষ্টা। নির্যাতিতার পরিবার ও পাড়ার লোকেদের প্রতিবাদ আছড়ে পড়ে থানায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে  শান্তিনিকেতন থানার সামনে দীর্ঘক্ষন বিক্ষোভ চালায় ক্ষুব্ধ মানুষজন। এরপরেই পুলিশ অভিযুক্ত ইমরান শেখকে গ্রেপ্তার করেছে৷ নির্যাতিতার শারিরীক পরীক্ষা ও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়ে ক্ষোভে ফুঁসে ওঠা মানুষকে শান্ত করেছে পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রত্যক্ষদর্শী ও নাবালিকার পরিবারের সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ইমরান শেখ শনিবার বিকেলে ঘুরতে যাওয়ার নাম করে সাইকেলে চাপিয়ে ওই   তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শান্তিনিকেতনের পূর্বপল্লীতে নিয়ে আসে। তারপর অন্ধকার রাস্তার সুযোগ নিয়ে সেই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নাবালিকার চিৎকার শুনে পথচলতি মানুষজন ওই ছাত্রীকে উদ্ধার করে ও অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিস গিয়ে অভিযুক্ত ইমরান সেখকে গ্রেপ্তার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান নাবালিকার আত্মীয় পরিজন সহ এলাকার বাসিন্দারা। তারা দোষীর শাস্তির দাবিতে শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে শেষ অবধি কাউন্সিলরের তুতো ভাই ইমরানকে গ্রেপ্তার করা হয়। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join