TRENDS

লকডাউন মধ্যপ্রদেশে!রাজপথে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি,ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক: লকডাউনের মধ্যেই মধ্যপ্রদেশের রাজপথে বন্দুকবাজের দল।চলল এলোপাথাড়ি গুলি, ভিডিও রীতিমতো ভাইরাল।দিনে-দুপুরে গুলি চালাতে চালাতে রাস্তা দিয়ে এগিয়ে চলেছে কাপড়ে মাথা, মুখ ঢেকে রাখা বাইক আরোহী বন্দুকবাজদের দল।

মধ্যপ্রদেশের মোরেনা এমনই শিউরে ওঠা ঘটনার সাক্ষী থাকল।শনিবার বিকেলে লকডাউন চলাকালীন কী করে রাস্তায় ওই ভাবে দল বেঁধে বেরতে পারল ওই বাইক আরোহীরা তা নিয়েও প্রশ্ন উঠছে।গুলিতে এক মহিলার মাথায় চোট লাগার কথা জানা গিয়েছে।

তবে প্রশ্ন উঠতে শুরু করেছে; কেন প্রকাশ্যে এভাবে গুলি চালাল বাইক আরোহীরা? জানা যাচ্ছে, এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই শুরু অশান্তি। জাতিগত বিদ্বেষ উসকে দেওয়া ওই পোস্টকে কেন্দ্র করেই উত্তপ্ত মোরেনা। একদিন আগেই অন্য এক সম্প্রদায়ের দুর্বৃত্তরা এভাবেই খোলা রাস্তায় গুলি চালিয়েছিল। তারই বদলা নিতে এবার রাস্তায় নেমেছিল ওই বাইক আরোহীরা।

মধ্যপ্রদেশের পুলিশ সুপারিটেন্ডেন্ট রায়সিং নরওয়ারিয়া ইতিমধ্যেই কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করে হয়েছে বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘‘আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছি। যারা যারা এর সঙ্গে যুক্ত, সকলের বিরুদ্ধেই পদক্ষেপ করা হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। কেউ ছাড় পাবে না।’’

Home Breaking E - Paper Video Join