TRENDS

জেল থেকে ফিরেই স্বমহিমায়! অঙ্কিতা লোখান্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি রিয়া চক্রবর্তীর

ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই মুম্বাইয়ের বাইকুল্লা জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন রিয়া চক্রবর্তী। জেল থেকে ফিরতেই ফের স্বমহিমায় রিয়া। জানা গিয়েছে, ইতিমধ্যেই সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন রিয়া চক্রবর্তী। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়াও শুরু করেছেন রিয়া চক্রবর্তী। কিন্তু রিয়া চক্রবর্তী আচমকা সুশান্ত সিং রাজপুতের প্রথম প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলেন কেন?

সম্প্রতি বেশ কয়েকটি প্রথম সারির সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রিয়ার জামিনের পর পরই তাঁর আইনজীবী সতীশ মানশিন্ডে জানিয়েছিলেন, সুশান্তের মৃত্যুর পর যাঁরা রিয়া চক্রবর্তীর সম্মানহানির চেষ্টা করেছেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধেই আইন অনুযায়ী পদক্ষেপ করবেন অভিনেত্রী তথা সুশান্তের ঘনিষ্ঠ বান্ধবী রিয়া চক্রবর্তী। তবে আদেও কি অঙ্কিতা লোখান্ডের বিরুদ্ধে রিয়া চক্রবর্তী কোনো আইনী পদক্ষেপ নিচ্ছেন কিনা তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে না জানা গেলেও এই নিয়ে ইতিমধ্যেই জল্পনার সৃষ্টি হয়েছে।

সুশান্ত মৃত্যু মামলার তদন্তে নেমে মাদকযোগের প্রমাণ পেয়ে গ্রেফতার হয়েছিলেন রিয়া চক্রবর্তী। প্রায় ২৮ দিন বাইকুল্লার জেলে কাটানোর পর শেষমেশ ৭ অক্টোবর মাদক মামলায় রিয়া চক্রবর্তীর জামিন মঞ্জুর করেছেন বম্বে হাইকোর্ট। তবে জামিন পেলেও আদালতের তরফে আপাতত প্রতিদিনই তাকে স্থানীয় থানায় হাজিরা দিতে বলা হয়েছে। এমনকি জমা রাখা হয়েছে অভিনেত্রীর পাসপোর্ট। মবে করা হচ্ছে, যেহেতু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে তাঁর বিচারের দাবিতে সব থেকে বেশি সরব হয়েছিলেন তাঁর প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে। এমনকি এই ঘটনায় রিয়া চক্রবর্তীকে দোষারোপ করতেও পিছুপা হননি অঙ্কিতা। মনে করা হচ্ছে, সে কারণেই জেল থেকে জামিন পেয়ে সবার প্রথম অঙ্কিতার বিরুদ্ধেই আইনী পদক্ষেপ নিতে চলেছেন রিয়া চক্রবর্তী।

Home Breaking E - Paper Video Join