TRENDS

সম্প্রীতির ক্রিকেটে মাতল খড়গপুর! উইনার্স সহ একগুচ্ছ ট্রফি নিয়ে গেল দুর্গা স্পোর্টিং

Chandramani Saha

নিজস্ব সংবাদদাতা: বিষাক্ত পরিবেশ তৈরিতে মরিয়া কায়েমি শক্তি। দেশ জুড়ে কেবলই ভয় আর ভীতির পরিবেশ। সম্প্রদায়গত বিভেদ ছাড়নোর মরিয়া প্রচেষ্টা তারই মধ্যে সম্প্রীতির জন্যই ২দিন ধরে ক্রিকেট খেলে ফেলল খড়গপুর। উদ্যোক্তা বামপন্থী যুব সংগঠন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) খড়্গপুর শহর দক্ষিণ লোকাল কমিটি এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতি(ABTA) খড়গপুর শাখা। সহযোগিতায় এন.এক্স.জি ক্লাব।শহর এবং শহরতলির ১৬টি দল অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। যার মধ্যে সেমি ফাইনালে উঠে আসে ওয়াই টু-কে, ডন ইলেভেন গোপালী, ফ্রিডম ফাইটারকে এবং দুর্গা স্পোর্টিং। শনিবার প্রতিযোগিতার শেষদিনে ফাইনাল ম্যাচে ডন ইলেভেন গোপালীকে পরাজিত করে উইনারস হয় দুর্গা স্পোটিং খড়গপুর৷

টান টান দুদিনের উত্তেজনায় অংশ নিয়েছেন খেলার মাঠের বাইরে থাকা দর্শকরাও। উইনার্স ও রানার্সের পাশাপাশি ছিল নানা ধরনের পুরস্কার। যেমন ফেয়ার প্লে ট্রফি পেয়েছে মালঞ্চ স্পোর্টিং। বেস্ট বোলার হয়েছেন দুর্গা স্পোর্টিংয়ের অবিনাশ সিং, বেস্ট ফিল্ডার ওই দলেরই ছোটু, ফাইনালে ম্যান অব দি ম্যাচ হয়েছেন ওই দলেরই রাহুল পান্ত্রী। পান্ত্রীই ছিনিয়ে নিয়েছে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার। কুচলাচাটির ফ্রিডম ফাইটার ক্লাবের তারিক আব্বাস সেরা ব্যাটসম্যান এবং সেরা উইকেট কীপার হয়েছেন দুর্গা স্পোটিংয়েরই সোমা।

শুক্রবার অর্থাৎ শুরুর দিনে খড়গপুর শহরের তালবাগিচা হাসপাতাল মাঠে শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাক্তন ক্রিকেটার, তথা সেলিব্রিটি ক্রিকেট লীগের কোচ সুশীল শিকারিয়া। অন্যদিকে ডিওয়াইএফআই ও এবিটিএ-এর পতাকা উত্তোলন করেন সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ। এদিন মাঠে সদ্য প্রয়াত ক্রিকেটার এন লোকেশ্বরকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। প্রধান অতিথি সুশীল শিকারিয়া ডিওয়াইএফআই এর এই উদ্যোগের প্রশংসা করে বলেন,ক্রীড়াক্ষেত্র হচ্ছে সৌহার্দ ও সম্প্রীতির বার্তা দেওয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।

পুরস্কার বিতরনী অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্রভারতীয় সাধারণ সম্পাদক তাপস সিনহা, কাউন্সিলর স্মৃতিকথা দেবণাথ, সমাজসেবী শিক্ষক অমিতাভ দাস, হরেকৃষ্ণ দেবনাথ,ডিওয়াইএফআই-এর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি দুর্মদ দেবনাথ, সম্পাদক সহদেব ঘোষ,ডি কুমার রাও, মুকুল দে,এবিটিএ’র পক্ষে উপস্থিত ছিলেন সুশান্ত খান, রবিশঙ্কর চ্যাটার্জী, সিদ্ধার্থ সরকার, গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষে উপস্থিত ছিলেন খড়্গপুর দক্ষিণ লোকাল কমিটির সম্পাদিকা কস্তুরী দাস, সভানেত্রী নিভা পালসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলার মাঠে বাংলা, হিন্দি, ইংরেজিতে ধারাবিবরণী দেওয়ার পাশাপাশি ইউ টিউব এর মাধ্যমে খেলা সরাসরি সম্প্রচার সকলের মন কেড়ে নেয়।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join