TRENDS

প্রার্থীকে দেখেই নরক যন্ত্রনার কান্না কাঁদলেন খড়গপুর বিদ্যাসাগরপুরের বাসিন্দারা

Abhirup Maity
প্রার্থীকে দেখেই নরক যন্ত্রনার কান্না কাঁদলেন খড়গপুর বিদ্যাসাগরপুরের বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা: ‘আপনারা আসেন ভোট নিয়ে চলে যান কিন্ত তারপর আর কেউ আসেনা। দেখুন আমরা কি নরকের মধ্যে বাস করি!” কথা বলতে বলতে কেঁদেই ফেললেন মহিলা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খড়গপুর পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগরপুরের শেষ প্রান্তে অবস্থানরত জনা দশেক গৃহবধূ একই সাথে কান্না ও ক্ষোভ ঝরিয়ে দিলেন বিজেপি প্রার্থী প্রেমচন্দ্র ঝাকে কাছে পেয়ে। বেআব্রু করে দিলেন উন্নয়ন উন্নয়ন বলে চেঁচানো ভোট প্রচারের বুলি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মহিলারা দেখালেন পানীয় জলের কি দুর্দশা আর বৃষ্টি হলে কিভাবে মলমূত্র সমেত নর্দমার জল জমে থাকে বাড়ির দুয়ারের সামনে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সামান্য বৃষ্টিতে বাড়ির সামনে জমে থাকে জল। শুধু জল নয়, নোংরা জল তাই পেরিয়ে যাতায়ত  করতে হয় আমাদের। গত পৌরসভা নির্বাচনের আগে সব ঠিক করে দেব বলে ভোট নিয়ে গিয়েছিল তৃনমূল । তারপর আর কেউ ফিরেই তাকায়না।” ঝা য়ের সামনে কেঁদে ফেলে জানালেন এক গৃহবধূ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অপ্রস্তুত ঝা বলেন, ” আমি আপনাদের যন্ত্রনা বুঝতে পারছি। পৌরসভার কাজ কাউন্সিলার না করলে কে করবে ? যদি আমাকে ভোট দেন আমি চেষ্টা করব আপনাদের কাজ করতে।”
যদিও বিক্ষুব্ধ ফ্ল্যাটের গৃহিনীরা বলেন, ভোটের আগে সবাই তাঁদের দেখার জন্য বলেন আর ভোট পের হলে কাউকেই দেখা যায়না। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join