TRENDS

হাজারেরও বেশি শূন্যপদে স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল UBTER, আবেদন করুন শীঘ্রই

Chandramani Saha

নিউজ ডেস্ক: উত্তরাখণ্ড বোর্ড অফ টেকনিকাল এডুকেশন স্টাফ নার্স (গ্রুপ C) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আবেদন করা যাবে অনলাইনে। ইতিমধ্যেই আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন জানানোর শেষ তারিখ আগামী ৪ মার্চ, যা শুরু হয়েছে ৫ ফেব্রুয়ারি থেকে। মোট শূন্য পদ- ১,২৩৮।

শূন্যপদের বিবরণ:
স্টাফ নার্স (মহিলা) – ৯৯০ টি পদ
UR – ৫৬৫
SC – ১৭০
ST – ৩০
OBC – ১১৯
EWS – ১০৬
স্টাফ নার্স (পুরুষ) – ২৪৮ টি পদ
UR – ১৪০
SC – ৪৩
ST – ০৪
OBC – ৩০
EWS – ২৭
বেতন:
মাসিক বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা। গ্রেড পে ৪,৬০০টাকা।

কাজের অভিজ্ঞতা:
রাজ্য সরকারি হাসপাতালের অধীন নথিভুক্ত কোনও ৩০ শয্যা বিশিষ্ট বেসরকারি হাসপাতালে অথবা কোনও ক্লিনিকে (Registration and Regulation Act, 2010) (Act No. 23 of 2010) কমপক্ষে এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। হিন্দি ভাষায় কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা:
প্রার্থীর বয়স ২১ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে।

যোগ্যতা:
ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে BSc. (Hons) পাশ অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে B.Sc নার্সিং রেগুলার কোর্স বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত যে কোনও বিশ্ব বিদ্যালয় থেকে পোস্ট বেসিক B.Sc বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারি / সাইকিয়াট্রি পাশ করতে হবে প্রার্থীকে।

আগ্রহী প্রার্থীরা www.ubter.in-এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join