TRENDS

টলিউডের অন্দরে করোনা হানা, সংক্রমিত গোটা রঞ্জিত মল্লিক সহ গোটা পরিবার

Abhirup Maity

ওয়েব ডেস্ক : করোনা সংক্রমণ টলিউডের অন্দরে৷ মারণ ভাইরাসের আক্রান্ত হলেন মল্লিক পরিবার। জানা গিয়েছে, করোনায় সংক্রমিত হয়েছেন রঞ্জিত মল্লিক, তাঁর স্ত্রী দীপা, কন্যা কোয়েল এবং জামাতা নিসপাল সিং। সোশ্যাল মিডিয়ায় একথা নিজেই জানান জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। শুক্রবারই তাদের রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তারা প্রত্যেকেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এই প্রথম টলিউডে করোনায় আক্রান্তের খবর মিলেছে।

জানা গিয়েছে, প্রথমে জ্বর থাকলেও দিন ১৫ আগে থেকে দীপা মল্লিক, রঞ্জিত মল্লিক এবং কোয়েলের শারীরিক অবস্থার বেশ খানিকটা অবনতি হয়। এরপর ধীরে ধীরে জ্বর শ্বাসকষ্ট সহ তাদের শরীরে একাধিক করোনা উপসর্গ লক্ষ্য করা যায়৷ এরপর দিন কয়েক আগে তাদের তিন জন সহ নিসপাল সিং এরও লালা রসের নমুনা সংগ্রহ করা হয়৷ শুক্রবার দুপুরেই তাদের ৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। তবে তার ছোট্ট সন্তানটিরও লালারসের নমুনা পরীক্ষা করা হয়। তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

প্রসঙ্গত, সন্তান হওয়ার পর থেকেই কোয়েল মল্লিক ইদানীং তাঁর মা-বাবার সঙ্গে গলফগ্রীনের বাড়িতে রয়েছেন। রিপোর্ট জানার পর সকলেই আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। স্বাস্থ্যভবন এবং পুলিশ প্রশাসনের তরফেও তাঁদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে। তবে বিষয় হচ্ছে আপাতত বেশ কিছুদিন যাবত তারা কেউই বাড়ী থেকে তেমনভাবে বেরোননি বলেই জানা গিয়েছে। তবে সেক্ষেত্রে কিভাবে তারা করোনায় সংক্রমিত হলেন সেটাই এখন চিন্তার বিষয়। পাশাপাশি মায়ের সংস্পর্শে এসে ছোট্ট শিশুটি যাতে কোনোভাবেই সংক্রমিত না হয় সেদিকেই নজর দিচ্ছে মল্লিক পরিবার৷

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join