TRENDS

অসাবধানতায় পুকুরে পড়ল ১০ মাসের শিশু, শোকের ছায়া গোপীবল্লভপুরের গ্রামে

Chandramani Saha

নিজস্ব সংবাদদাতা: সবে মাত্র এক পা দু’পা হাঁটতে শিখেছিল শিশুটি আর তাতেই ঘরে বাইরে মাত করে দিত কিন্ত পরিবারের সামান্য বে খেয়ালে পুকুরে পড়ে মৃত্যু হল তার ।বুধবার সাতসকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানা এলাকায়। বাড়ির পুকুরেই ডুবে ১০ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় শোকার্ত গোপীবল্লভপুর ২ ব্লকের গুরমা গ্রাম।

পরিবার সূত্রে জানা গেছে সকালে বাড়ির অন্যান্য বাচ্চাদের সাথে খেলায় মগ্ন হয়ে পড়ে ১০ মাসের মোহিত সরেন। বাচ্চারা নিজেদের মধ্যে ছোটাছুটি করছিল। তাদের সাথেই মোহিত খেলায় মত্ত অবস্থায় বাড়ি লাগোয়া পুকুরে গড়িয়ে পড়ে যায় মোহিত।অন্যান্য বাচ্চারাই চিৎকার করে খবর দেয় বাড়ির লোকেদের।মোহিতের বাড়ির আত্মীয়রা তাকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গুরমা গ্রামে সরেন পরিবারে।মোহিতের বাবা মঙ্গল সরেন বলেন সকালে জমিতে তলা ফেলতে গেছিলাম খবর পেয়ে ছুটে এসে দেখি মোহিত কে পুকুর থেকে উঠিয়েছেন পরিবারের সদস্যরা।মোটর সাইকেলে করে তাকে হাসপাতালে নিয়ে আসি। কিন্ত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেছে।

বাড়ির অন্যান্য দিনের মতোই বাচ্চাদের সাথে খেলছিল মোহিত।সেই সময় খেলায় মত্ত অবস্থায় থাকা অন্যানদের চোখের আড়ালে পুকুরে চলে যায় মোহিত। ১০ মাসের সন্তান কে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন মা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মায়ের নজরে নজরেই ছিল শিশুটি। পরিবারিক কাজে কয়েক মিনিটের জন্য ঘরে গেছিলেন তার মধ্যেই ঘটে যায় এই দুর্ঘটনা।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join