TRENDS

অবৈধ সম্পর্ক সন্দেহের জেরে অত্যাচারে অতিষ্ট স্ত্রী, কাটারি কোপে খুনই করে দিল স্বামীকে

Abhirup Maity
                অবৈধ সম্পর্ক সন্দেহের জেরে অত্যাচারে অতিষ্ট স্ত্রী, কাটারি কোপে খুনই করে দিল স্বামীকে
নিজস্ব সংবাদদাতা: প্রতিনিয়ত একই কথা, একই সন্দেহ আর মারধর। প্রায়ই দিনই চলত একই ঘটনা। স্বামী স্ত্রী আর এক মেয়ে নিয়ে সুখের সংসারে কালো মেঘ ছিল সন্দেহ। আর সেই সন্দেহে ক্রমশই নরক করে তুলেছিল সংসারকে। নিত্য দিনের অত্যাচার, গালাগালি ক্রমশঃ অতিক্রম করেছিল সহ্যর সমস্ত সীমা। পুঞ্জিভূত অভিমান, ক্ষোভ আর তারপর তা পরিনত হয়েছিল ক্রোধে। সেই ক্রোধের বশেই ঘুমন্ত অবস্থায় স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করলো স্ত্রী ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শনিবার মধ্য রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা গোয়ালতোড়ের লোগী নোয়ারী গ্রামে। নিহত যুবকের নাম ফকির  মান্ডি (২৭)। অভিযুক্ত ফকিরের স্ত্রী মালতীকে  গ্রেপ্তার করেছে গোয়ালতোড় থানার পুলিশ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে পেশায় দিনমজুর ফকির মান্ডি সন্দেহ করতেন তার স্ত্রীর কোনো অবৈধ সম্পর্ক রয়েছে। এই নিয়ে প্রায়ই বাড়িতে অশান্তি হতো।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শনিবার রাত্রেও এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাধে। গন্ডগোলের মাঝেই ফকির মান্ডি তার স্ত্রীকে একটি লোহার রড দিয়ে মারধোর করে। পরে রাত্রিতে যখন স্বামী ঘুমিয়ে পড়ে তখন স্ত্রী মালতী  বাড়িতে রাখা একটি ধারালো কাটারি দিয়ে ফকিরের গলায় কোপ মারে। তাতেই ঘটনাস্থলেই প্রাণ হারায় ফকির।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সকালে ঘুম থেকে উঠে বাবার রক্তাক্ত দেহ ও মায়ের নিথর হয়ে বসে থাকা দেখে কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে গিয়ে প্রতিবেশিদের কাছে যায় তিনবছরের শিশুকন্যা। কি হয়েছে খোঁজ নিতে বাড়ির ভেতরে ঢোকে এক প্রতিবেশি। বিষয়টি দেখার পরই শোরগোল পড়ে যায় গ্রামে। ছুটে আসে ভিলেজ পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোয়ালতোড় থানার পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর সদর হাসপাতালে পাঠায়। পাশাপাশি অভিযুক্ত মালতি কে আটক করে নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাঁকে।  রবিবারই আদালতে পেশ করে মালতীকে চারদিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join