TRENDS

Horoscope: আজকের রাশিফল; ১১ই জুলাই’২০২১

Chandramani Saha

আজ ১১জুলাই, ২০২১ বাংলার ২৬ই আষাঢ় ১৪২৮ সন, রবিবার। কী আছে ১২টি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে,কেমন থাকবেন, দেখে নিন।

মেষঃ মেষ রাশির জাতক জাতিকার আজ নিজের প্রত্যাশিত কাজে সফলতার মুখ দেখাবেন।। পারিবারিক জীবনে অকারনেই দেখা দেবে জটিলতা। পরিবারের সদস্যদের সাথে অকারনে বিরোধ এড়িয়ে চলতে হবে। এড়িয়ে চলতে হবে আইনগত জটিলতা ও আত্মীয় বিরোধ। সংসারে সবার সাহায্য পাবেননা।

বৃষভঃ প্রত্যাশিত যোগাযোগ হয়ে না ওঠার সম্ভবনা বেশি।  বিশেষ মূহুর্তে যখন ছোট ভাই বোনের সাহায্য প্রয়োজন তখন তারা মুখ ঘুরিয়ে নেবে। প্রতিবেশীর সাথে দেখা দেবে বিরোধ। বৈদেশিক যোগাযোগ থেকে ভালো সংবাদ আসলেও পরিস্থিতির কারনে তার সুবিধা নেওয়া হবে কঠিন।

মিথুন: মিথুন রাশির জাতক জাতিকার ব্যবসায়ীক বকেয়া টাকা আদায়ের চেষ্টা বারবার বাধা গ্রস্ত হবে। সঞ্চয়ের অগ্রগতি না হয়ে বরং সঞ্চয় ভেঙ্গেই চলতে হবে। খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে অযথা বাকি বকেয়া বারিয়ে কোনো লাভ হবে না। খাদ্য ও পানিয়ের ব্যবসায়ীরা আজ সফল হতে পারবেন। রেস্তোরা ব্যবসায়ীদের প্রশাসনিক জটিলতায় ভোগান্তি।

কর্কট: কর্কট রাশির জাতক জাতিকার শারীরিক ও মানসিক অবস্থা ভালো যাবে না। ছোট খাটো দূর্ঘটনার আশঙ্কা। নিজের রাগ ও জেদ দমন করতে হবে। ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে প্রয়োজন সতর্কতা ও সাবধানতা। দাম্পত্য ক্ষেত্রে জীবন সাথীর অসুস্থতার কারনে কিছু অর্থ ব্যয় হবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে ঝামেলার আশঙ্কা।

সিংহ:সিংহ রাশির জাতক জাতিকার আইনগত জটিলতা বা রাস্তাঘাটে জরিমানার সম্মূখীণ হওয়ার আশঙ্কা প্রবল। সাংসারিক প্রয়োজনে অনাকাঙ্খীত ব্যয় না করাই হবে ভালো। প্রবাসীদের অর্থ পাঠানোর বিষয়ে দেখা দেবে জটিলতা। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীরা আজ সংক্রামন থেকে সতর্ক থাকবেন। জীবন ও জীবীকা দুটই প্রয়োজন তবে বেচেঁ থাকলে জীবীকা।

কন্যা রাশি: কন্যার জাতক জাতিকার দিনটি আয় রোজগারের। আটকে থাকা কোনো বিল বা বকেয়া অনেক চেষ্টা তদবিরের পর আদায় হওয়ার নিশ্চয়তা পাওয়া যাবে। বড় ভাই বোনের সাথে সম্পর্কে দেখা দেবে জটিলতা। তাদের স্বার্থপরতায় আপনি আহত হতে পারেন। বন্ধুর সাথে দেখা দেবে ভুল বুঝাবুঝি।

তুলা : তুলা রাশির জাতক জাতিকার কর্ম জীবনে কিছু জটিলতা ও অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে। বেসরকারী চাকুরেদের কর্মহানীর আশঙ্কা রয়েছে। আপনার বিরুদ্ধে রচিত হতে পারে বড় কোনো ষঢ়যন্ত্র। যাতে নেতৃত্ব দেবে আপনারই পদস্ত কর্মকর্তা। সাবধানে থাকবেন। প্রশাসনিক ব্যক্তির দ্বারা হয়রাণি এড়িয়ে চলতে হবে।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি বৈদেশিক কাজে নানা রকম জটিলতার। ব্যাংক বন্ধ থাকার কারনে আমদানী রপ্তাণীর ক্ষেত্রে অসুবিধায় পড়তে পারেন। জীবন জীবীকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে স্বাস্থ্যগত বিষয় হবে দীর্ঘসূত্রীতার কারন। নিজের মাথা খাটিয়ে নিজের ভাগ্যর চাকা ঘোরাতে হবে।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার দিনটি আয় রোজগারের ক্ষেত্রে জটিলতার। কোনো প্রকার ঝুঁকিপূর্ণ কাজে হবে অর্থ নষ্ট। পরিচিত জনের মৃত্যু সংবাদে আতঙ্কীত হতে পারেন। ব্যবসায়ীক বকেয়া পাওনাদারের তাগাদায় হবেন অস্থির। কোনো স্থাবর সম্পত্তি বন্ধক রাখার প্রয়োজন পড়তে পারে।

মকর রাশি : মকর রাশির জাতক জাতিকার সাংসারিক জীবনে স্ত্রীর মাথাগরমের যোগ প্রবল। আজ অকারনেই জীবন সাথীর চিল্লা পাল্লা শুনতে হবে। অংশিদারী কাজে আয়ের চেয়ে আজ ব্যয় বৃদ্ধির যোগ। সহিংসতা কখোনই কল্যাণ বয়ে আনবে না। ঔষধ ও ক্যামিক্যাল ব্যবসায়ীরা কিছু আয় রোজগার করতে পারবেন।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি সতর্কতার। এমন কোনো অপ্রত্যাশিত দূর্ঘটনা বা জটিলতা দেখা দেবে যাতে আপনার অর্থ হানী ও শারীরিক লাঞ্চনার আশঙ্কা প্রবল। সংক্রামন থেকে সাবধান হতে হবে। নিজের ক্ষণিকের ভুলে পুরো পরিবার সহ বিপদে পড়তে পারেন। কোনো প্রকার তর্ক বিতর্কে না জড়ানোই ভালো।

মীন: মীন রাশির জাতক জাতিকার দিনটি মায়া মমতায় আটকে যাওয়ার। সন্তানের শারীর স্বাস্থ্য ও মানসিক বিকাশের দিকে নজর দিতে হবে। এ সময়ে তার মানসিক খিটখিটে ভাব থেকে রক্ষায় তাকে শিক্ষামূলক ভিডিও গুলো দেখান। সময় দিন তাকে। প্রয়োজনে খেলাধুলায় তার সাথে অংশ নিতে হবে। শিল্পীদের আজ ঝুঁকি না নেওয়াই ভালো।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join