TRENDS

বন্ধ হতে চলেছে গুগলের এই জনপ্রিয় অ্যাপ্লিকেশন

Abhirup Maity

ডিজিটাল ডেস্ক: গুগলের নিজস্ব মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম গুগোল প্লে মিউজিক  এই পরিষেবাটি বন্ধ করতে চলেছে গুগল। এই বছরের শেষের দিকেই বন্ধ হতে পারে গুগল প্লে মিউজিক অ্যাপ। গুগল প্লে মিউজিকের বিকল্প হিসেবে  ইউটিউব মিউজিক অ্যাপকে প্রোমোট করতে চায় গুগল

তবে আ্যপটি বন্ধ করার আগে গুগল বেশ কয়েক বার অ্যাপটির ব্যবহারকারীদের জন্য নোটিশ পাঠাবে। যাতে সবাইকে ইউটিউব মিউজিকে ফাইল স্ট্রান্সফারের সুযোগ দেব। তবে সব গানের ফাইল ট্রান্সফার করা যাবে না। কিছু গানের লাইসেন্স ইউটিউব মিউজিকের কেনা নেই। ফলে বাকি গানগুলো ইউটিউবে শোনা যাবে না। ফাইল ট্রান্সফারের জন্য গুগল একটি ফিচার আনবে। এই ফিচারটি চলে এলে ইমেইল ও অ্যাপে পপ আপ নোটিফিকেশনের মাধ্যমে গুগল জানিয়ে দেবে।

গুগল প্লে মিউজিকে ৫০ হাজারের বেশি গান গুগল সার্ভারে আপলোড করা যায়। অ্যাপটি চালু হয়েছিলো ২০১১ সালের নভেম্বরে। ৮ বছরেও প্রতিদ্বন্দ্বী অ্যাপ অ্যাপল মিউজিক ও স্পটিফাইয়ের সঙ্গে পাল্লা দিতে পারেনি গুগল প্লে মিউজিক।

ইউটিউব মিউজিক অ্যাপ ও গুগল প্লে মিউজিকের সাবস্ক্রাইবার সংখ্যা ২ কোটি। আলাদাভাবে গুগল প্লে মিউজিকের সাবস্ক্রাইবার কতো তা প্রকাশ করেনি গুগল।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join