TRENDS

ভালোবাসা দিবসে চমক দিল পেট্রোলও, জেনে নিন শহরে পেট্রোলের নতুন দাম

Chandramani Saha

নিউজ ডেস্ক: ভালোবাসা দিবসে চমক দিল পেট্রোলও। কলকাতায় এই প্রথমবার পেট্রোলের দাম ছাড়াল ৯০ টাকার ওপরে। রবিবার কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ২৮ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৩২ পয়সা। এতে করে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়াল লিটার প্রতি ৯০.০১ টাকা। কলকাতায় ডিজেলের দাম হল লিটার প্রতি ৮২.৬৫।

মুম্বাইতেও পেট্রোলের দাম সেঞ্চুরি করল বলে। বাণিজ্য নগরীতে এদিন পেট্রোলের দাম লিটার প্রতি ৯৫.১৯ টাকা। আর ডিজেলের দাম লিটার প্রতি ৮৬.০২ টাকা। অন্যদিকে, দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ৮৮.৭৩ পয়সা। রাজধানীতে ডিজেলের দাম লিটারপ্রতি ৭৯.০৬ টাকা।

চলতি বছরের ৬ জানুয়ারি থেকে এ দেশে তেলের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। আর রবিবারের এই দিন নিয়ে টানা ৬ দিন কলকাতা-সহ মেট্রো শহরগুলিতে জ্বালানির দাম বাড়ল। শনিবার কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটারে ৮৯.৭৩ পয়সা। ডিজেলের দাম ছিল লিটারে ৮২.৩৩ টাকা।

শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম বাড়ে লিটারপ্রতি ২৮ পয়সা। ডিজেলের দাম বাড়ে লিটারপ্রতি ৩৫ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়ায় লিটার প্রতি ৮৯.৪৪ টাকা এবং ডিজেলের দাম হয় লিটার প্রতি ৮১.৯৬ টাকা।

বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম বাড়ে লিটার প্রতি ২৪ পয়সা। ডিজেলের দাম বাড়ে লিটার প্রতি ৩০ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়ায় লিটার প্রতি ৮৯.১৬ পয়সা। ডিজেলের দাম হয় লিটারে ৮১.৬১ ।

বুধবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়ায় ৮৮.৯২ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ছিল ৮১.৩১ টাকা। এই পরিস্থিতিতে কেন্দ্র শুল্ক কমানোর সম্ভাবনা খারিজ করায় প্রশ্ন উঠছে, পেট্রোলের দর কি এবার তাহলে সেঞ্চুরি করেই ফেলবে? স্বাভাবিক ভাবেই চিন্তার ভাঁজ পড়েছে সাধারনের কপালে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join