TRENDS

পশ্চিম মেদিনীপুরে মেধা নির্বাচন পরীক্ষা-২০১৯

Abhirup Maity
পশ্চিম মেদিনীপুরে মেধা নির্বাচন পরীক্ষা-২০১৯
পশ্চিম মেদিনীপুরের অগ্রগণ্য স্বেচ্ছাসেবী সংগঠন মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত “মেধা নির্বাচন পরীক্ষা-২০১৯”  মঙ্গলবার  সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হল। এই পরীক্ষা মোট ২২টা পরীক্ষা কেন্দ্রে  হয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নির্বাচনী পরীক্ষা ২০১৯ এর পরীক্ষা নিয়ামক সেখ মহম্মদ ইমরান ও সেখ মইনুল ইসলাম জানান, “মোট ৩৪৩৬ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে”। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে ৯০% এর উপরে প্রাপ্ত ছাত্রছাত্রীদের রুপোর মেডেল, সার্টিফিকেট, পেন, নগদ এক হাজার টাকা , ৮৬% থেকে ৮৯% মার্কস পাওয়া ছাত্রছাত্রীদের মেডেল, সার্টিফিকেট, পেন, নগদ পাঁচশতটাকা,


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
৭৫% থেকে ৮৫% মার্কস পাওয়া ছাত্রছাত্রীদের মেডেল, সার্টিফিকেট, পেন, দুইশত পঞ্চাশ টাকা এবং ৫৫% এর ওপর মার্কস পাওয়া ছাত্রছাত্রীদেরকে বই,কলম ও সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়াও পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিটি ছাত্রছাত্রীদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে।”


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রসঙ্গত উল্লেখ্য, এই পরীক্ষাটি হবার তারিখ ছিলো ১০ ই নভেম্বর রবিবার। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারনে পরীক্ষার তারিখ পরিবর্তন করে আজ অর্থাৎ ১৩ই নভেম্বর ২০১৯ মঙ্গলবার সফল ভাবে সম্পন্ন হয়।
পরীক্ষার্থীদের উপস্থিতিদের ছিল চোখে পড়ার মত।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join