TRENDS

বিবাদ চলাকালীন হঠাৎই মাথায় লাঠির আঘাত,মালদায় জামাইয়ের হাতে খুন শ্বশুর

নিউজ ডেস্ক: পারিবারিক বিবাদের জেরে জামাইয়ের হাতে খুন হতে হলো শ্বশুরকে। বিবাদ চলাকালীন হঠাতই শ্বশুড়ের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত জামাইয়ের। ঘটনাস্থলেই মৃত্যু শ্বশুরের । গ্রেপ্তার অভিযুক্ত জামাই।

ঘটনাটি মালদার মানিকচকের ভূতনি উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের কালাচাঁদটোলার।

মৃত শ্বশুরের নাম শ্যামচরণ মন্ডল । তার একমাত্র মেয়ে কল্পনা মন্ডল এর সাথে গত 12 বছর আগে পাশের গ্রামের দিলীপ মন্ডল এর বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেয়ে জামাইয়ের সাথে পারিবারিক বিবাদ লেগেই থাকত। মেয়ে কল্পনা মন্ডল কে তার স্বামী দিলীপ মন্ডল প্রায় মারধর ও করত ।

এই নিয়ে জামাই এর প্রতি প্রচন্ড অসুন্তুষ্ট ছিলেন শ্বশুর শ্যামচরণ মন্ডল। শ্বশুর ও জামাই এর মধ্যে বেশ কয়েকবার বচশা ও হয়। গত কয়েকদিন আগে পারিবারিক বিবাদের জেরে নিজ স্ত্রী কল্পনা মন্ডল কে মারধর করে জামাই দিলীপ। অভিযোগ এই বিষয়ে জামাইয়ের সঙ্গে কথা বলতে গেলে বচসা শুরু হয় ।আর বচসা চলাকালীন হঠাৎই লাঠি দিয়ে শ্বশুরের মাথায় সজোরে আঘাত করেন জামাই দিলীপ মন্ডল ।লাঠির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শ্বশুর শ্যামচরণ বাবু। তাকে তড়িঘড়ি মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ভুতনি থানার পুলিশ ।অভিযুক্ত জামাই দিলীপ মন্ডল কে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে ভুতনি থানার পুলিশ।

Home Breaking E - Paper Video Join