TRENDS

কম্বলে জড়িয়ে রিকশায় পোষ্য , পশু প্রেমের নজির গড়ে ভাইরাল রিকশাওয়ালা সেলাম কুড়োচ্ছেন সারা দেশের

Abhirup Maity
কম্বলে জড়িয়ে রিকশায় পোষ্য , পশু প্রেমের নজির গড়ে ভাইরাল রিকশাওয়ালা সেলাম কুড়োচ্ছেন সারা দেশের

নিজস্ব সংবাদদাতা: পোষ্যর ছবি ফেসবুক ট্যুইটার কিংবা ইনস্টাগ্রামে পোষ্ট করে পশুপ্রেমের সাথে নিজের বৈভব দেখাতে অনেকেরই জুড়ি নেই। কিন্তু ছা-পোষা এক রিকশাওয়ালার পশুপ্রেম তাক লাগিয়ে দিয়েছে গোটা দেশকে। এবছরের ডিসেম্বর মাসে রাজধানী দিল্লি গত ১১৮ বছরের রেকর্ড ভেঙে সব চেয়ে শীতার্ত রাত কাটিয়েছে। তাপমাত্রা ছিল ২.৪ডিগ্রি সেলসিয়াস। বাদ যাচ্ছেনা জানুয়ারিও ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গায়ে শীতের কাঁটা আরও জোরদার ৷ লাফিয়ে লাফিয়ে নিচে নামছে পারদ ৷ ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে শহরের রাজপথ ৷ শীতের দাপটে প্রাণ একেবারে ওষ্ঠাগত শহরবাসীর ৷ তবে শুধু মানুষই নয়, দিল্লির রাজপথে থাকা জীব-জন্তুরাও শীতের দাপটে কাহিল !ঠিক এরকমই সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি ৷ যে ছবি দেখে রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা ৷ ছবিতে দেখা গিয়েছে এক রিকশাচালকের পশু প্রেমের নজির বিহীন মানবিক দিক !

কম্বলে জড়িয়ে রিকশায় পোষ্য , পশু প্রেমের নজির গড়ে ভাইরাল রিকশাওয়ালা সেলাম কুড়োচ্ছেন সারা দেশের

দিল্লির এক পথচারীর পোষ্ট করা ছবিতে দেখা গিয়েছে, দিল্লির রাজপথে এক রিকশাচালক এক কুকুরের গায়ে কম্বল জড়িয়ে রিক্সার আসনে বসিয়ে নিয়ে যাচ্ছেন ! কুকুরটিও চুপটি করে বসে আছে রিক্সার আসনে ৷ গায়ে তার মোটা কম্বল ৷

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ছবিটি যে পথচারী তুলেছিলেন তিনি সেই ছবি ট্যুইট করতেই রীতিমতো শোরগোল ৷ সবাই বাহবা দিয়েছেন রিকশাচালককে ৷ ছবিটা যাঁরাই দেখেছেন স্বীকার করতে বাধ্য হয়েছেন যে , সমাজের নিচের তলায় থাকা মানুষগুলোর প্রেম ও প্রতিদানের কোনও বিকল্প হয়না। এমনভাবে জীবনকে ভালবাসা খালি তাঁদের পক্ষেই সম্ভব। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join