TRENDS

আজকের রাশিফল! ২০শে মে’২০২১

Chandramani Saha

নিউজ ডেস্ক: আজ ২০শে মে, বৃহস্পতিবার ২০২১ সাল। বাংলায় জৈষ্ঠ্য মাসের ৫ তারিখ, ১৪২৮ সাল। চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল কী বার্তা দিচ্ছে-

মেষঃ আজ কাজের ব্যস্ততার মাঝে  নিজের জন্য একটু সময় রাখুন। ওপাশের মানুষটি ডাকতে পারেন কাছে। শরীরের দিকে খেয়াল দিয়ে বেশি ক্যালোরি যুক্ত খাবার থেকে দূরে থাকুন। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর দিন কাটাবেন। যদি সমুদ্রের ওপারে ব্যবসায়িক লেনদেন থাকে তবে আজকের দিনে লক্ষীর ঘরে আসার দিন।

বৃষঃ আজ যাবতীয় আয় ব্যয়ে নিজের নজর রাখুন। পর হস্তে লক্ষী চঞ্চলা হতে পারেন। আত্মীয় এবং কর্মচারীর হাতে আর্থিক বাজেট তুলে দিলে বেশি ক্ষতির সম্ভাবনা। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। অসম্পূর্ণ কাজ ফাঁকা সময়ে শেষ করুন। শেয়ার মার্কেট কিংবা জমি জিরেতে আজ নাইবা বিনিয়োগ করলেন।

মিথুনঃ পুরানো বিনিয়োগ আজ আপনাকে ভালো লাভ দেবে। পেশার জায়গায় আজ মনোনিবেশ করুন। যে কোন উত্তেজনার এড়িয়ে চলুন। তর্কে বিতর্কে আজ হারার সম্ভবনা। তাই বিতর্ক এড়িয়ে মানসিক শান্তি বজায় রাখুন। সময়টা সঠিক কাজে লাগান, নাহলে শুধু শুধু নষ্ট হবে।

কর্কটঃ প্রেম আজ নতুন এবং আশা ব্যঞ্জক দিকেই মোড় নিচ্ছে। বিনিয়োগ করুন জমি কিংবা সোনায়। পুরানো বাড়ি কিংবা গাড়ি কেনা আজ এড়িয়ে যান। কাছের মানুষের সঙ্গে আজ বিতর্ক এড়িয়ে যান অন্যথায় কিছুটা খারাপ সম্পর্ক তৈরি হতে পারে।

সিংহঃ পেশাগত জায়গায় আজ জটিলতা। পুরানো সমস্যা মাথাচাড়া দিতে পারে। ভুল সিদ্ধান্ত নিয়ে আজ আফসোস হতে পারে কারন আজকের দিনটা আপনার ইচ্ছা পূরণের। তাই ভেবে চিন্তে চেয়ে নিন। ব্যবসায়িক পরামর্শে আজ লাভের দরজা খুলে দিতে পারেন বন্ধু। তাই নির্দ্বিধায় পরামর্শ নিতে পারেন।

তুলাঃ পরিবারের সদস্যদের সঙ্গে একটু সুন্দর দিন কাটাবেন। কাজের ফাঁকে একটু আরাম করার চেষ্টা করুন। কিছু বেকার কাজে অনেকটা সময় চলে যাবে। আজকের দিনে অর্থ সঞ্চয় করা কঠিন হবে।

বৃশ্চিকঃ নিজের জন্য কিছুটা খালি সময় পেতে পারেন। আজকের দিনে মদ্যপান এবং ধূমপান থেকে দূরে থাকুন। ফাঁকা সময়ে জিমে গিয়ে শরীর চর্চা করুন। ভালোবাসার মানুষের থেকে আজকের দিনে একটি সুন্দর বার্তা পাবেন।

ধনুঃ কাজের জায়গায় কিছু সমস্যা হতে পারে। মানসিক চাপ থেকে মুক্তি পেতে আজকের দিনে একটু বিশ্রাম নিন। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সন্ধ্যা কাটাবেন। আজকের দিনে পরিবারের সকলের সঙ্গে বেরোলে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে।

মকরঃ আত্মীয় এবং বন্ধুদের থেকে অনেক উপহার পাবেন আজ। আপনার মিষ্টি স্বভাব সকলের জন্য খুশির মুহূর্ত ডেকে আনবে। টিভি, মোবাইল বেশি দেখলে বেশি সময় নষ্ট হবে। আজকের দিনে জমি বিক্রির জন্য ভালো ক্রেতা পাবেন।

কুম্ভঃ বাড়ির বাইরে থাকলে, ফাঁকা সময়ে পরিবারের সঙ্গে কথা বলুন। আজকের দিনে আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে সঞ্চয় করতে সমস্যা হবে। সকালের দিকে কিছু সমস্যা হলেও, সন্ধ্যেয় তা মিটে যাবে। কাজের জায়গায় কেউ আপনার পাশে থাকবে।

মীনঃ বিবাহিত জীবনে কোন সমস্যা না করে, দুজনে সবকিছু সামলে রাখুন। কোন নতুন কাজ শুরুর আগে, অভীজ্ঞ ব্যক্তিদের থেকে পরামর্শ নিন। ভালোবাসার মানুষ আপনার মেজাজ ভালো রাখবে। নিজের আবেগকে সংযত রাখুন।

কন্যাঃ কর্মক্ষেত্রে সফলতার পেছনে পরিবারের হাত রয়েছে, তা বুঝতে পারবেন। আজকের দিনে বন্ধুরা আপনাকে খুশি রাখবে। এই রাশির শিশুদের খেলার সময় পিতা মাতারা খেয়াল রাখুন। সম্পত্তি বা আর্থিক লেনদেন আজ নিজে খুঁটিয়ে দেখুন, অন্যের ভরসায় থাকবেননা।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join