TRENDS

Horoscope: আজকের রাশিফল; ১৭ই জুলাই’২০২১

Chandramani Saha

আজ শনিবার ১৭ জুলাই ২০২১, বাংলা ৩২শে আষাঢ় ১৪২৮ সন। ১২টি রাশির জাতক জাতিকার ভাগ্য কেমন থাকবে জেনে নিন।

মেষঃ ক্ষুদ্র ও কুটির শিল্প-উদ্যোক্তাদের আয় রোজগার বৃদ্ধি পাবে। অভিনয় শিল্পীদের কাজের ব্যস্ততা বাড়তে পারে।
জলপথে বিপদ।কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে।

বৃষভঃ যানবাহন মেরামতে ব্যয় বৃদ্ধির যোগ। ছোট বেলার কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে। ভূমি স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় শুভ। লোকে আপনাকে নিয়ে ঠাট্টা মশকরা করলে পাত্তাই দেবেন না। হালকা ভাবে নিন। কাজের জন্য ঘুরতে যাওয়ার পরিকল্পনা পণ্ড হতেও পারে। শরীরে ব্যথা বাড়তে পারে। প্রেমের জন্য বিরহ আসতে পারে।

মিথুনঃ সাংসারিক বিষয়ে ছোট ভাই বোনের সাথে কিছু মনমালিন্য হবার আশঙ্কা। আপনার মাটির মানুষ ইমেজ ধরে রাখুন। লোকে আপনায় নিয়ে ঠাট্টা মশকরা করলে পাত্তাই দেবেন না। হালকা ভাবে নিন। কাজের জন্য ঘুরতে যাওয়ার পরিকল্পনা পণ্ড হতেও পারে। শরীরে ব্যথা বাড়তে পারে।

কর্কটঃ বকেয়া অর্থ আদায়ের চেষ্টায় সফল হবেন। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। আর্থিক অনিশ্চয়তা কমে যাবে। বাড়তি কোনও খরচের জন্য ধার নিতে হতে পারে। পরিবারের কারোর সঙ্গেই ব্যক্তিত্বের সংঘাত হতে পারে। তবে ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না। তাতে ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই ঝামেলা বাড়তে পারে।
সিংহঃ শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে। মানসিক অবস্থা ভালো যাবে না। ঋণাত্মক চিন্তার কারণে কোনো ঋণাত্মক ঘটনার আশঙ্কা করা যায়। দু’দিক মেলাতেই পারছেন না। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি। সঞ্চয়ের পরিমাণ কম হলেও আয়-ব্যয়ের সমতা বজায় থাকবে বলে মনে হয়। আয়ের পরিমাণ কম হলেও ঋণগ্রস্ত হয়ে পড়তে হবে না।

কন্যাঃ বকেয়া টাকা আদায়ের চেষ্টায় সাফল্য আসবে না। ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে। পেশার তরে দূরবর্তী স্থানে যেতে হতে পারে। জীবিকার ব্যাপারে খুব একটা চিন্তা থাকবে না। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে। চাকরির দিকে উন্নতির যোগ আসতে পারে। তবে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে।

তুলাঃ অর্থনৈতিক দিক দিয়ে আজ দিনটা আপনার। কাজ কর্মে ও ব্যবসা-বাণিজ্যে বন্ধুর সাহায্য পেতে পারেন। বকেয়া বিল আদায় হওয়াতে ব্যবসায়ীদের আর্থিক সঙ্কটের অবসান হবে। বড় ভাই এর কাছ থেকে কিছু আর্থিক সাহায্য পেতে পারেন। বন্ধুর সাথে অংশিদারী কাজে লাভবান হতে পারেন। বকেয়া বেতন-বোনাস লাভের সম্ভাবনা প্রবল। তবে শরীরে কোনও কষ্ট বাড়তে পারে। পায়ের কোনও সমস্যা বাড়তে পারে।

বৃশ্চিকঃ কর্মস্থলে কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মার্কেটিং এর চাকরিতে সফলতা আসবে। দু’দিক মেলাতেই পারছেন না। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি। পিতার কর্মস্থলে কোনা ঝামেলা দেখা দেবে। পদস্ত কর্মকর্তার সাথে বিবাদে জড়াতে পারেন। সতর্ক হতে হবে। সামাজিক ও রাজনৈতিক কাজে শত্রুতার আশঙ্কা প্রবল। সঞ্চয়ের পরিমাণ কম হলেও আয়-ব্যয়ের সমতা বজায় থাকবে বলে মনে হয়।

ধনুঃ দিনটি ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে জন্য শুভ। বিদেশ যাত্রা বা বিদেশে উচ্চ শিক্ষা সংক্রান্ত কোন সুযোগ পেতে পারেন। বিজ্ঞানের বিদ্যার্থীদের বৃত্তি লাভের প্রবল সম্ভাবনা। শিক্ষা ও গবেষণার সাথে সম্পৃক্তরা আজ কোনো নতুন সুযোগ পাবেন। বিদেশে চাকরি লাভের যোগ বলবান। কেউ আপনার থেকে আর্থিক সুবিধে নিতে পারবে না। এই বছর জীবিকার ব্যাপারে খুব একটা চিন্তা থাকবে না। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে। চাকরির দিকে উন্নতির যোগ আসতে পারে।

মকরঃ কোনো আত্মীয় বা বন্ধুর মৃত্যু সংবাদ পেতে পারেন। শেয়ার ব্যবসায় লোকসানের আশঙ্কা রয়েছে। অন্যান্য
সব কাজেই সাফল্য আসবে। তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। আপনার মনের মানুষ খুশি হবে। সম্পত্তির ব্যাপারে কোনও অশান্তি থেকে সাবধান।

কুম্ভঃ সার্বিক বিচারে সময়টা ভালমন্দে মিশিয়ে কাটলেও আর্থিক ব্যাপারে অতিশয় শুভ সন্দেহ নেই। নতুন বছরে মোটা উপার্জন হবে। ব্যবসা-বাণিজ্যে কিছু আয় রোজগার হবার সম্ভাবনা প্রবল। বৈদেশীক কাজে ধন লাভের যোগ। জীবন সাথীর জন্য কেনাকাটা করতে পারেন। অংশিদারী ব্যবসা-বাণিজ্যে ভালো আয় রোজগার হবে। দীর্ঘকাল ধরে যে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি, আচমকা একটা সমাধান পেতে পারেন আজ।

মীনঃ দিনের শুরুটা খুব ভালো যাবেনা বলেই ইঙ্গিত। পেটের পীড়া বা বুক জ্বালাপোড়া করতে পারে। কাজের লোকের কারণে কোনো ঝামেলা দেখা দেবে। নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রণের চেষ্টা করুন। অনৈতিক কোনো কাজ করতে গেলে ধরা পড়তে পারেন। পরিবারের সদস্য হোক বা পরিচিত বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলুন। দ্বিতীয় ভাগে ভাগ্য আপনার ওপর রীতিমতো প্রসন্ন। দিনের শেষে আনন্দে থাকবেন আপনি।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join