TRENDS

পেট্রোল ও ডিজেলের আজকের বাজার মূল্য জেনে নিন

Chandramani Saha

নিউজ ডেস্ক: কয়েকদিন ধরেই তেল বিপনন সংস্থা গুলি তেলের দাম বাড়িয়েই চলেছে। পেট্রোল-ডিজেলের দাম এক টানা পঞ্চম দিনের জন্য বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) পেট্রোল 6 পয়সা এবং ডিজেল প্রতি লিটারে 17 পয়সা বৃদ্ধি করেছে। তবে আজ কিছুটা হলেও স্বস্তি রয়েছে। গতকালের পর আজ আর বৃদ্ধি পায়নি তেলের দাম।

উল্লেখ্য মঙ্গলবার পেট্রোল দিল্লি ও মুম্বইয়ে প্রতি লিটারে 6 পয়সা এবং কলকাতা ও চেন্নাইতে প্রতি লিটারে 5 পয়সা ব্যয়বহুল হয়ে উঠেছে। একই সময়ে, দিল্লি, কলকাতা এবং চেন্নাইতে, ডিজেলের দাম প্রতি লিটারে 16 পয়সা বেড়েছে, আর মুম্বাইয়ে, ডিজেল প্রতি লিটারে 17 পয়সা বেড়ে গিয়েছেল। গত পাঁচ দিনে দিল্লিতে পেট্রোল 53 পয়সা এবং ডিজেল 95 পয়সা ব্যয়বহুল হয়ে উঠেছে।

ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী আজ, দিল্লি, কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের পেট্রোলের দাম যথাক্রমে 81.59, 83.15, 88.29 এবং 84.64 হয়েছে। একই সাথে চারটি মহানগরে ডিজেলের দাম বেড়ে ছে যথাক্রমে 74.41, 74.98, 77.90 এবং 76.88 টাকা।

আপনি পেট্রোল এবং ডিজেলের দাম এসএমএসের মাধ্যমেও জানতে পারবেন। ইন্ডিয়ান অয়েল গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে এবং BPCL গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে পাঠিয়ে এই তথ্য জানতে পারবেন। একই সাথে, HPCL গ্রাহকরা HPPrice লিখে এবং 9222201122 নম্বরে এসএমএস পাঠিয়ে দাম জানতে পারবেন।

জানিয়ে রাখি, তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) দামগুলি পর্যালোচনা করে প্রতিদিন পেট্রোলের হার এবং ডিজেলের হার নির্ধারণ করে। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম প্রতিদিন সকাল 6 টায় পেট্রোল ও ডিজেলের দাম সংশোধন করে নতুন দাম ধার্য করা হয়। পেট্রোল ও ডিজেলের দামে আবগারি শুল্ক, ডিলারের কমিশন এবং অন্যান্য জিনিস যুক্ত করার পরে তেলের দাম বেড়ে দ্বিগুণ হয়ে যায়।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join