TRENDS

করোনার তৃতীয় শিকার কি মহারাষ্ট্র ? সৌদি ফেরৎ ৭১বছরের বৃদ্ধের মৃত্যুতে জল্পনা

Abhirup Maity

নিজস্ব সংবাদদাতা: ভারতে সরকারি ভাবে কোভিড-১৯ বা করোনা ভাইরাস সংক্রমনে দুজনের মৃত্যুর কথা ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার কর্ণাাটক ও শুক্রবার দিল্লির এক বৃদ্ধ ও বৃদ্ধার মৃত্যুর পর এবার মহারাষ্ট্রর এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে ফের করোনা শিকারের জল্পনা ছড়াল। শনিবার ৭১ বছর বয়েসি এক বৃদ্ধের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের বুলডানা জেলায়৷ আর তারপরই চিকিৎসক মহলেই জল্পনা করা হচ্ছে যে করোনা ভাইরাসের সংক্রমণেই মৃত্যু হয়েছে এই বৃদ্ধের৷ যদিও সরকারি তরফে এখনও সেরকম কিছু বলা হয়নি।

 

স্থানীয় সূত্রে জানা গেছে , দিন কয়েক আগেই জ্বর ও সর্দি নিয়ে মহারাষ্ট্রের বুলডানা জেলায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই বৃদ্ধ৷ নিয়মমাফিক পরীক্ষার জন্যে তাঁকে আইসোলেশানে নেওয়া হয়৷ চিকিৎসকরা সন্দেহ করছিলেন তিনি করোনায় আক্রান্ত৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চরক্তচাপ ও ডায়াবিটিসে আক্রান্ত ছিলেন ওই ব্যক্তি৷ দিন কয়েক আগে তিনি সৌদি আরব থেকে ফিরেছিলেন তিনি৷
উল্লেখ্য করোনার প্রথম বলি কর্ণাটকের বৃদ্ধও অসুস্থ হওয়ার আগে সৌদি আরব থেকে ফিরেছিলেন৷ অন্যদিকে দিল্লির জনকপুরী অঞ্চলের এক বৃদ্ধা সংক্রমিত হয়েছিলেন তাঁর ইওরোপ ফেরৎ ছেলের কাছ থেকেই । মহারাষ্ট্র ফেরৎ শনিবারের মৃত বৃদ্ধকে ঘিরে তাই করোনা জল্পনা স্বাভাবিক ।

 

এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে দেশের শিক্ষা থেকে ক্রীড়াঙ্গন সর্বত্রই সতর্কতা গ্রহণ করা হয়েছে৷ এখনও পর্যন্ত আক্রান্ত ৮৪, নজরদারিতে রাখা হয়েছে অন্তত ৪২ হাজার মানুষকে৷ শনিবার করোনা আক্রান্তদের বিপর্যয়ের তালিকায় এনে করোনা আক্রান্তর মৃত্যু হলে পরিবার পিছু ৪লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষনার পাশাপাশি রাজ্যগুলিকেও এই উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join