TRENDS

কমছে করোনা সংক্রমণ!৬৬০টি স্পেশাল ট্রেন চালুর ‌সিদ্ধান্ত নিল ভারতীয় রেল

Chandramani Saha

নিউজ ডেস্ক:ভারতীয় রেল ৬৬০টি স্পেশাল ট্রেন চালুর ‌সিদ্ধান্ত নিল। সম্প্রতি রেলমন্ত্রকের তরফে বিভিন্ন জোনের রেলকে নির্দেশ দেওয়া হয়েছে, স্থানীয় পরিস্থিতি ও ট্রেনের চাহিদার ওপর ভিত্তি করে ধাপে ধাপে রেল পরিষেবা আগেকার মতো স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে যেতে।

উল্লেখ্য,ভারতে করোনার দ্বিতীয় ঢেউ সর্বোচ্চ শিখর ছুঁয়ে ফের নীচের দিকে নামতে শুরু করেছে। দেশ জুড়ে সংক্রমণের গ্রাফ এখন নিম্নমুখী। ফলে, ফাঁকা হচ্ছে হাসপাতাল। ক্রমশ রাজ্যগুলো শিথিল করছে বিধিনিষেধ। সেকারণে সমান্তরালে গণ পরিবহণের চাহিদা বাড়ছে। এই পরিস্থিতির দিকে বিবেচনা করে এবার আরও ৬৬০টি স্পেশাল ট্রেন পরিষেবা চালু করার ঘোষণা করল ভারতীয় রেল।

রেলমন্ত্রকের তরফে বিভিন্ন জোনের রেলকে নির্দেশ দেওয়া হয়েছে, স্থানীয় পরিস্থিতি ও ট্রেনের চাহিদার ওপর ভিত্তি করে ধাপে ধাপে রেল পরিষেবা আগেকার মতো স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে যেতে।

এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে রেলমন্ত্রক। তাতে জানানো হয়েছে, করোনা সংক্রমণ কমায় ট্রেনের চাহিদা এখন ঊর্ধ্বমুখী। সেকারণে স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে।

রেল জানিয়েছে, করোনা কালে পরিযায়ী শ্রমিকরা যে যার রাজ্যে ফিরে গিয়েছিলেন। এবার ফের তাঁরা যাতে নিজেদের কর্মস্থলে পৌঁছতে পারেন, সেবিষয়ে মাথায় রেখে ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের আগে সারা দেশে ১,৭৬৮টি মেল ও এক্সপ্রেস ট্রেন যাতাযাত করত। সংক্রমণ বৃদ্ধির কারণে দৈনিক ২ হাজার কর্মী করোনায় আক্রান্ত হচ্ছিলেন। সেকারণে বাধ্য হয়ে ট্রেনের সংখ্যা কমাতে হয়েছিল রেলকে। তবে ঘোষণা করা হয়েছে ৯৮৩টি মেল ও এক্সপ্রেস ট্রেন আবার যাত্রা শুরু করবে। যা স্বাভাবিক পরিষেবার প্রায় ৫৬ শতাংশ। দৈনিক সংক্রমণের হার কমায় কিছুদিন ধরেই ট্রেনের সংখ্যা ধাপে ধাপে বাড়াচ্ছিল রেল। ১ জুন থেকে সারা দেশে মোট ৮০০ মেল ও এক্সপ্রেস ট্রেন চালানো হচ্ছিল।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join