TRENDS

করোনার থাবা বচ্চন পরিবারেও, বিগ বি র সাথে আক্রান্ত অভিষেকও, ভর্তি মুম্বাইয়ের হাসপাতালে

Chandramani Saha

ওয়েব ডেস্ক : ফের করোনা হানা বলিউডে। করোনায় আক্রান্ত জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। কয়েকদিন যাবত তাঁর শরীরে করোনার একাধিক উপসর্গ লক্ষ্য করা যায়। সে অনুযায়ী শুক্রবার তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে শনিবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এরপরই এদিন রাতে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।

এদিন তিনি টুইটার অ্যাকাউন্ট থেকে নিজেই তাঁর করোনায় সংক্রমণের কথা নেটিজেনদের জানান বিগ বি। তাঁর সাথে বচ্চন পরিবারের সকলেরই করোনা পরীক্ষা করানো হয়৷ ঘন্টা খানেক আগে জানা যায়, বিগ বি-র পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছে তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চনও৷ রিপোর্ট জানার পর তাকেও ইতিমধ্যেই নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন বিগ বি নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে জানান, তিনি করোনা পজিটিভ। সেই কারণে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। ইতিমধ্যেই তাঁর পরিবারের বাকি সদস্য ও যারা বাড়িতে কাজ করেন তাদেরও সকলের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তবে এখনও পর্যন্ত তাদের পরীক্ষার রিপোর্ট আসে নি। শনিবার রাতে নিজের টুইটার হ্যান্ডেলে বিগ বি সাধারণ মানুষের কাছে আবেদন করেন বলেন, গত দশ দিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা সকলেই যেন কোভিড পরীক্ষা করেন।

এদিকে শনিবার রাতে টুইটারে বিগ বি-র এই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন সোনু সুদ, তাপসী পান্নু সহ অন্যান্য অভিনেতারা। দীর্ঘদিন যাবত লিভারের সমস্যায় ভুগছেন অমিতাভ বচ্চন। গত বছর অক্টোবরে লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হয়ে ছিলেন তিনি। হালেই গুলাবো সিতাবো ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। যদিও করোনার কারণে সেটি সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে। তাঁরে আগামী কয়েকটি ছবি হল চেহরে, ব্রহ্মাস্ত্র, ঝুণ্ড।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Home Breaking E - Paper Video Join